রোজায় যা খাবেন, যা খাবেন না

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম

রমজানে রোজা রাখার কারণে সারাদিন গলা শুকিয়ে যায় এবং শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে ইফতারে বেশি পানি পান করি আমরা। তবে রমজানে সাহরি ও ইফতারে শুধু পানি খাওয়ার উপর জোর দিলে হবে না। আমরা যে পরিমাণ পানি পান করি, তার বেশির ভাগ ঘাম বা ইউরিনের মাধ্যমে বের হয়ে আসে। আর এজন্যই  রমজানে আমাদের ডিহাইড্রেশন কিংবা ইউরিন ইনফেকশন দেখা দেয়।

তাই রোজায় খাদ্যাভ্যাস হতে হবে সুষম, উচ্চ আঁশ সমৃদ্ধ ও লো গ্লাইসেমিক ইনডেক্সসমৃদ্ধ খাবার। যেমন: লাল আটা, লাল চাল, ওটস, চিড়া, বাদাম, মিক্সড ডাল, শাক-সবজি ও ফল। পাশাপাশি থাকতে পারে ডিম, মাছ, মাংস ও দুধ। যাতে আস্তে আস্তে করে খাবারগুলো সারাদিন আপনাকে এনার্জি দিতে পারে।

ইফতারে প্লেটে রাখুন–খেজুর, কয়েক পদের ফল, শসা, দই, চিড়া, মাছ বা মাংসের কাবাব, লাচ্ছি, মাঠা, লাবাং, ছানা, আখের রস, ডাবের পানি, আখের গুড়ের শবরত, লেবু পানি, কিছু বাদাম, সবজি খিচুড়ি প্রভৃতি। মনে রাখবেন, ইফতারে আপনি যত মাংসের কাবাব বা ক্যালরি সমৃদ্ধ থাবার খান না কেন, তার পাশাপাশি পানি পান করার পরিমাণও বাড়িয়ে দিন।

খাদ্য তালিকা থেকে অতিরিক্ত ক্যালরিসমৃদ্ধ (শর্করা ও চর্বি) খাবার পরিহার করুন। বিশেষ করে ইফতারে। ইফতারে সরল শর্করা (Simple Carrbohydrate) খাবার পরিহার করার চেষ্টা করুন। যেমন: চিনি ও সুগারমিশ্রিত মিষ্টি। এর বদলে রাখুন আঁশসমৃদ্ধ (Complex Cacbohydrates) খাবার। যেমন- লাল চাল বা লাল আটার তৈরি খাবার, বিচি জাতীয় খাদ্য, ওটস ও নানান ধরনের ডাল শস্য, শাকসবজি, বাদাম প্রভৃতি।

ইফতারে দই-চিড়া, দই সালাদ, ফ্রুটস সালাদ, ছানা, রসালো ফল, ফলের রস, লেবু- ইসবগুলের শরবত, লাচ্ছি, মাঠা, ফালুদা, চিড়া, ওটসের শরবত, সাগুদানার ডেজার্ট প্রভৃতি খান। তবে ডায়াবেটিস থাকলে এগুলো অবশ্যই চিনি ছাড়াই খেতে হবে। ইফতারের পরের সময়টুকু পানি ও রসালো খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। পাশাপাশি রাতের খাবার ৯টা হতে ১০.৩০টার মধ্যে শেষ করার চেষ্টা করুন।

 সাহরি ও রাতের খাবারে সবজি, মাছের পাতলা ঝোল, মুরগির তরকারি রাখতে পারেন মেন্যুতে। আম-ডাল, সজনে ডাল, করলার ঝোল জাতীয় তরকারি পাতে রাখুন। শেষে টকদই বা ১ কাপ ননি ছাড়া দুধ। যারা ভাত এড়িয়ে চলতে চান, তারা সবজির স্যুপ, ওটস কিংবা কলা-দুধ খেতে পারেন। তবে ডায়াবেটিক ব্যক্তিরা ‘আম-দুধ-ভাত’ বা, ‘কলা-দুধ-ভাত’ জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন। অর্থাৎ ৩ ধরনের শর্করা এক সঙ্গে খাবেন না। এ ক্ষেত্রে আম–দুধ, কলা-দুধ অথবা দুধ-ভাত বা আম-ভাত-টকদই খেতে পারেন।

রোজা রাখা অবস্থায় আপনি স্বাভাবিক সব কাজই করতে পারবেন। ইফতারের পর হাঁটার পরিকল্পনা রাখুন। তবে যদি প্রতিদিন নিয়মিত তারাবি নামাজ আদায় করেন, তাহলে আলাদাভাবে আর ব্যায়াম করার প্রয়োজন নেই।

লেখক: পুষ্টিবিদ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর