যুদ্ধবিরতির পর কী হবে গাজায়? 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

১৫ মাসের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যুদ্ধ শেষের পর যুদ্ধক্ষেত্র গাজার কী অবস্থা হবে? কার হাতে থাকবে এর নিয়ন্ত্রণ? 

বার্তা সংস্থা এএফপি জানায়, গাজার বর্তমান মানবিক পরিস্থিতি ভয়াবহ। সেখানে যুদ্ধের আগেই ইসরায়েলি অবরোধ ছিল এবং যেখানে দারিদ্র্য ও বেকারত্ব প্রবল ছিল।

যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনিদের উল্লাস। ছবি: রয়টার্সজাতিসংঘ বলছে, গাজা ভূখণ্ড পুনর্গঠনে ১৫ বছরের বেশি সময় লাগবে। এতে খরচ হবে ৫০ বিলিয়ন ডলার। এই যুদ্ধে গাজার পানি বিতরণ নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের হামলায় প্রায় ২৫ লাখ গাজাবাসী বাস্তচ্যুত হয়েছে। তারা ভুগছে তীব্র খাদসংকটে। গাজায় বেশিরভাগ শিশু এক বছরেরও বেশি সময় ধরে স্কুলের বাইরে রয়েছে এবং মাত্র কয়েকটি হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে।

২০০৬ সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। এর প্রতিদ্বন্দ্বী হলো ফিলিস্তিন অথরিটি (পিএ)। 

ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান নরিয়া রিসার্চের ফিলিস্তিন বিষয়ক গবেষক জেভিয়ার গুইগার্ড বলেন, পিএর সম্পদের অভাব রয়েছে এবং তারা বাইরের দাতাদের ওপর নির্ভর করবে। গাজার পুনর্গঠনের পরিকল্পনাগুলো প্রায়ই উপসাগরীয় রাজতন্ত্রের ওপর নির্ভর করে, বিশেষ করে সৌদি আরব আর্থিক সহায়তায় পদক্ষেপ নেয়। কিন্তু এই দেশগুলো ক্রমশ জোর দিয়ে বলছে যে নিঃশর্ত অর্থায়নের যুগ শেষ। 

স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে, তারা সংঘর্ষ-পরবর্তী গাজাকে শাসন করবে না। গত বছর এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, আমাদের গাজা ভূখণ্ডে শাসন করার ইচ্ছা নেই।

বিশ্লেষকরা বলছেন, হামাস চাইছে, ফিলিস্তিনি কারও কাছে গাজার শাসনভার তুলে দিতে। গোষ্ঠীটি বলছে, ইসরায়েলে তাদের ৭ অক্টোবরের হামলার লক্ষ্য ছিল, ফিলিস্তিনিদের দুর্দশা ও স্বাধীনতার ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচরে নিয়ে আসা। সেইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখলদারি চালিয়ে যাওয়ায় ইসরায়েলকে শাস্তি দেওয়া ও দেশটির কারাগারে বন্দী নিরীহ ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা।

ফিলিস্তিনের রাজনৈতিক বিশেষজ্ঞ ইয়াসে আবু হাইন বলেন, ‘এর আগের যুদ্ধগুলোর পর হামাস সরাসরি গাজার পুনর্গঠনে নিজেকে জড়িত করেনি এবং একটি বহিরাগত কমিটিকে এই সুযোগ দিয়ে নমনীয়তা দেখিয়েছিল।’

ফিলিস্তিনি নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, গাজার ভবিষ্যত নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে, বাইরের কোনো হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করবে। 
 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানিয়েছেন, যুদ্ধের পর গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: রয়টার্সকায়রোতে আলোচনার সময়, হামাস এবং ফাতাহর প্রতিনিধিরা একমত হয়েছিলেন যে, গাজা পিএ-র অধীনে নিরপেক্ষ ব্যক্তিদের একটি কমিটি দ্বারা পরিচালিত হতে পারে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গাজায় অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের আমন্ত্রণ জানানো উচিত।

কাতার সরকার জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীরা কায়রোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল। তবে বর্তমানে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে তাদের সুনির্দিষ্ট অবস্থান নেই। গত নভেম্বরে পদত্যাগ করা ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েল গাজা চালাতে চায় না। কিছু ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা প্রশাসন চালাতে সাহায্য করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী সেখানে নিযুক্ত হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি,এএফপি, আল জাজিরা, স্কাই নিউজ,এপি

আরও পড়ুন:

অবশেষে অনেক অপেক্ষার পর একটা বলার মতো অর্জন হলো। তুরস্কে দুই পক্ষের তীব্র দেনদরবারের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের যে চুক্তি হলো, সেটা গাজায় দুই বছরে গড়ানো যুদ্ধটাকে...
প্রাণ কতটা মূল্যহীন, জীবন কতটা অনিশ্চিত– তা যেন বোঝা যায় ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে তাকালে। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি মুহূর্তে ঝরছে প্রাণ। নিহতের সংখ্যা বাড়ছেই। গাজা এখন এক ধ্বংসস্তূপ।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পশ্চিমা নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছেন পশ্চিমা...
আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কিছু নিয়মকানুন আছে। এই নিয়ম অনুযায়ী, একটি দেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা, সরকার এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর