ছাড়পত্র পেল ‘তাণ্ডব’

আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। বুধবার (৪ জুন) সিনেমাটি বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ডের তাণ্ডব সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। এরপর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে একটি মাত্র সংশোধনী দেন। স্বাস্থ্য-সম্পর্কিত সতর্কীকরণ বিধি অনুসারে চলচ্চিত্রে ‘ধূমপান / তামাক সেবন মৃত্যু ঘটায়’ সম্বলিত যে বার্তাটি উল্লেখ থাকে, সেটির ফন্ট সাইজ ‘বড়’ করার পরামর্শ দেন তাঁরা। এবার এই সংশোধনীর প্রেক্ষিতে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।

এদিকে, তাণ্ডব দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, ‘‘দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’’

প্রসঙ্গত, তাণ্ডব-এ শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এ ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। 

সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টেলিভিশন।

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’। অন্যদিকে সেরা প্রামাণ্যচিত্র ও আন্তর্জাতিক...
ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। নির্মাতার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা...
মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর দুঃখের মধ্যে পারিবারিক একটি ভ্রমণ এবং নানা ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি আর দিলারা জামান! ওটিটি প্ল্যাটফর্ম...
শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার...
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন...
জামালপুরের ইসলামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা হয়। 
মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৬ থেকে ২৩...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর