সহকর্মীর প্রেমের প্রস্তাব ফেরাবেন যেভাবে  

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

মানুষ মাত্রই প্রেমে পড়ে! প্রেমের জন্যই জীবনটাকে সুন্দর মনে হয়। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধু বা সহপাঠীদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটানো হয়। চাকরিজীবনে প্রবেশের পর সেই সময়ে এসে ভাগ নেয় অফিসের সহকর্মীরা। 

অফিসগামীদের দিনের তিনভাগের একভাগ সহকর্মীদের সঙ্গেই কেটে যায়। এ সময় বিশেষ কারও প্রতি মন আর্দ্র হয়ে ওঠা অসম্ভব নয়। তবে ঐ পাশের মানুষটির মনেও যে একই রকম অনুভূতি তৈরি হবে, তার কোনও নিশ্চয়তা নেই; বেশিরভাগ ক্ষেত্রেই তাই ফিরিয়ে দিতে হয় প্রেমের প্রস্তাব! 

সহকর্মীর কাছে মনের খবর পৌঁছানো এবং মন সায় না দিলে প্রত্যাখ্যান করা, উভয়ই অস্বস্তির। এতে অফিসের স্বাভাবিক কাজের গতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। জেনে নিন, পেশাদারিত্ব বজায় রেখে কীভাবে সহকর্মীর প্রেমের প্রস্তাব নাকচ করবেন তার উপায়। 

স্পষ্ট বলুন 

অনুভূতি তৈরি হলে যেমন স্পষ্ট করে বলা জরুরি, ঠিক তেমনই যদি অনুভূতি না থাকে, সেটা জানিয়ে দেওয়ার মধ্যেও কোনো ভুল নেই। 

ওপাশের মানুষটির প্রত্যাশার পারদ বৃদ্ধির আগেই স্পষ্ট ভাষায় নিজের মতামত জানিয়ে দিন; তবে বিনয় ধরে রাখতে ভুলবেন না। তাঁকে বুঝিয়ে বলুন যে, আপনি পেশাদারিত্ব বজায় রাখতে আগ্রহী এবং কোনো ধরণের সম্পর্কে যেতে চান না। জীবনের এ পর্যায়ে আপনার যৌথতায় জড়ানোর মতো মানসিক অবস্থায় নেই। আবার যদি আপনি কারও সঙ্গে ইতিমধ্যে সম্পর্কে থেকে থাকেন, তবে সেটিও লুকিয়ে রাখবেন না। 

দুজন সহকর্মীর মধ্যে ঝামেলা হলে পুরো অফিসের পরিবেশ প্রভাবিত হতে পারে। ছবি: ফ্রিপিক

বিস্তারিত খুলে বলুন

নাটক-সিনেমাতে প্রায়ই দেখা যায়, প্রত্যাখ্যাত হওয়ার পরেও অনেকে ঠিকই আশা জিইয়ে রাখে। আপনি কাউকেই নিজের ইচ্ছা-অনিচ্ছার ব্যাখ্যা দিতে বাধ্য নন; তবে এই পরিস্থিতিতে আপনি একটি বিস্তারিত ব্যাখ্যা দিলে কিন্তু মন্দ হয় না।

প্রেমের প্রস্তাব আনা সহকর্মীটিকে জানিয়ে দিন, কেন আপনি তাঁকে গ্রহণ করতে পারছেন না। আপনি অন্য কারও প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, তাই তাকে ছাড়া অন্য কারো সঙ্গে সম্পর্ক এগোতে আগ্রহী নন; কিংবা এই মুহূর্তে ক্যারিয়ারের অগ্রাধিকার আপনার কাছে সবচেয়ে বেশি, অথবা অফিসের নীতির বাইরে আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না- কারণ যাই হোক, সহকর্মীকে সব বিস্তারিত খুলে বলুন।

ভরসা রাখুন বন্ধুত্বে

অনেকদিন একসঙ্গে কাজের ফলে বহু সহকর্মী একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠেন। তাদেরই কেউ যখন প্রেমের প্রস্তাব দিয়ে বসেন, তখন চাইলেও মুখের উপর ‘না’ করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে সরাসরি প্রত্যাখ্যান করতে অসুবিধা হলে লিখে জানাতে পারেন মনের কথা, কিংবা সাহায্য নিতে পারেন অন্য বন্ধু বা সহকর্মীদের। একসঙ্গে সবাই মিলে ভালো কোনো সিনেমা দেখতে যেতে পারেন, বা কারও বাসায় ওয়ান ডিশ পার্টির আয়োজন হতে পারে। এরপর সেখানে খুলে বলুন সব।

কখনও কখনও এসব ঘটনা থেকে অফিসে নানা ধরনের কানাঘুষা হয়, নানা গুজব ডালপালা মেলে। এতে উভয় পক্ষেরই সুনাম ক্ষুণ্ন হতে পারে। তাছাড়া অফিসের তারা আর আগের মতো স্বাচ্ছন্দ্যে কাজ করতে নাও পারেন। কাজের পরিবেশ ফিরিয়ে আনতে তখন বাকি সহকর্মীরাও উদ্যোগী হয়ে এগিয়ে এলে পরিস্থিতি দ্রুতই সামলে ওঠা যাবে। 

তথ্যসূত্র: উইকিহাও 

দিনের অনেকটা সময় কাটে অফিস। বিকেল হতে না হতেই ত্বক শুষ্ক আর ক্লান্ত লাগে? অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার অফিসের বাতাসই। আধুনিক বেশির ভাগ অফিসই এখন পুরোপুরি...
দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর