মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম: প্রধান উপদেষ্টার প্রেস সচিব 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, হত্যায় জড়িতদের অবশ্যই বিচার করা হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রেস সচিব জানান, ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয়পক্ষের স্বার্থ রক্ষা হয়। 

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় শুরু হয় সহিংসতা। এসময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেন আইনজীবীরা। 

এ ঘটনায় বাংলাদেশ ও ভারত বিবৃতি ও পালটা–বিবৃতিসহ নানা কর্মসূচি দেয় দুদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তোলে।

এসব অভিযোগ অপপ্রচার দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, ঘাতকদের চিহ্নিত করতে এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অবশ্যই দায়ীদের বিচার করা হবে। 

শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আমরা অলরেডি ফুটেজ পেয়েছি। ঘাতকদের চিহ্নিত করে অবশ্যই তাদের বিচার করা হবে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনায় বরং রাজনৈতিক দলগুলো শান্ত রয়েছে, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। যারা মার্ডারটা করল তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা বিচার করতে পারি সে ব্যবস্থা নেওয়া। ভারতীয় মিডিয়ায় যেসব খবর প্রচারিত হচ্ছে তার বেশিরভাগই টুইসটেড ও অপপ্রচার।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়। তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে। যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়।

শফিকুল আলম বলেন, ‘আমরা ভারতীয় সাংবাদিকদের আহ্বান জানিয়েছি আপনারা এসে দেখে যান কতটা দাঙ্গা এখানে চলছে। কিন্তু তারা আসছেন না, বরং প্রপাগান্ডা ছড়িয়েই যাচ্ছেন। তারা বিশ্বের সামনে এটা প্রচার করতে চাইছে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আমরা চাই ভারতের সাথে একটি সুসম্পর্ক তৈরি হোক। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং অবশ্যই এটা ফেয়ারনেস ও ইক্যুইটির ভিত্তিতে হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের স্বার্থটা দেখতে হবে। তারা তাদের স্বার্থ দেখুক, কিন্তু আমাদের তো আমাদের স্বার্থটা দেখতে হবে। আগে এটা অনুপস্থিত ছিল। আগে আমাদের স্বার্থটা দেখা হতো না।’ 

সংস্কার বিষয়ে শফিকুল আলম বলেন, এরই মধ্যে ১৫টির মতো কমিশন করা হয়েছে। তারা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিলে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচনের দিকে যাবে সরকার।

মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান...
প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের...
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এমনটা বিএনপির চাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের...
ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। নয়াদিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। 
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার পাশাপাশি পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে...
নদীর বুকে গড়ে উঠবে চোখধাঁধানো আধুনিক স্যাটেলাইট শহর, পাঁচতারকা হোটেল-রেস্তোরাঁ, বিশাল সৌরবিদ্যুৎ প্ল্যান্ট আর মাইলের পর মাইল বিস্তৃত শক্তিশালী বাঁধ। উত্তরবঙ্গের ভাগ্য পুরোপুরি বদলে দিতে এই রূপরেখার...
নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গুমের অভিযোগ তুলে ওই চালককে গণপিটুনি দিয়ে...
বলিউডে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও শীর্ষ নায়িকাদের আলোচনায় শ্রদ্ধা কাপুরের নাম সব সময় সামনে আসে না। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টায় কখনোই পিছপা হননি এই অভিনেত্রী। সময়ের সঙ্গে...
লোডিং...

এলাকার খবর