দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে অবন্ধুসুলভ: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তর করতে ভারত সরকারকে বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

এতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই—তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার রাষ্ট্রসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা।

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৭:৪৭
দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে অবন্ধুসুলভ: পররাষ্ট্র মন্ত্রণালয়
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা নেই।
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর