শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল ভারত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাঁকে আজ এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে শেখ হাসিনার রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে তারা।   

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের পর থেকেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পন চুক্তি অনুযায়ী কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় আজ বিকেলেই ভারতের উদ্দেশ্যে চিঠিতে শেখ হাসিনার পাশাপাশি মৃত্যু দণ্ডপ্রাপ্ত আরেক আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ‘এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে’ বলেও লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর সন্ধ্যায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় তাদের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে ভারত সব সময়ের মতোই বাংলাদেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার ব্যাপারে নিবেদিত, যার মধ্যে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা এবং দেশটিতে (বাংলাদেশ) স্থিতিশীলতাও অন্তর্ভুক্ত। সেটি নিশ্চিত করার লক্ষ্যে আমরা সব সময়ই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব।’  

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর