শেখ হাসিনাসহ ৩ আসামির রায় আজ

রায় ঘোষণা আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাজা হলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করলে সুপ্রিমকোর্টে আপিলের সুযোগ পাবেন আসামিরা।  

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা আজ। বেলা ১১টায় বসবে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল-১।

রায় ঘোষণা আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাজা হলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করলে সুপ্রিমকোর্টে আপিলের সুযোগ পাবেন আসামিরা। 

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথম রায় ঘোষণা আজ। সাড়ে ৩ মাসের আনুষ্ঠানিক বিচার শেষে হচ্ছে রায় ঘোষণা।

প্রসিকিউশন জানায়, মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশসহ আসামিদের বিরুদ্ধের পাঁচটি অভিযোগই প্রমাণ হয়েছে। ট্রাইব্যুনাল আইনের ২০ ধারা অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান তারা।

পাশাপাশি আইনের নতুন সংশোধনী অনুযায়ী আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারসহ ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ চায় রাষ্ট্রপক্ষ। তবে ট্রাইব্যুনাল আইনের ১৫ ধারা অনুযায়ী সাবেক আইজিপি চৌধুরী মামুন রাজসাক্ষী হিসেবে তার সাজা হওয়া বা খালাসের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে।

পলাতক শেখ হাসিনা ভারতে বসে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় প্রসিকিউশন বলছে, রায়ে সাজা হলে আপিলের সুযোগ রয়েছে তার। তবে তার আগে আত্মসমর্পণ করত হবে। 

প্রসিকিউশন জানায়, রায় ঘোষণার সময় বিচারকদের সরাসরি দেখা না গেলেও অডিও শুনতে পাবেন দর্শকরা। 

এরআগে গত ২৩ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। সবশেষ ১৩ নভেম্বর আদালত রায়ের জন্য ১৭ নভেম্বর তারিখ ঠিক করেন।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডসহ মোট পাঁচ অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৮১ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করে। তাদের মধ্যে আবদুল্লাহ আল-মামুন এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ৫৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

মনাবতাবিরোধী অপরাধের মামলার তিন আসামির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্র, উসকানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়–এই পাঁচটি অভিযোগে বিচার হয়েছে। অভিযোগগুলো হলো– গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে চালানো হত্যাকাণ্ড, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো।

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গত কদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত। কর্মসূচিও ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা পক্ষে নাশকতা মোকাবিলায় কঠোর বার্তা দেওয়া হয়েছে।

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
শেখ হাসিনাসহ ৩ আসামির রায় আজ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চলাকালে অপরাধীদের সংশ্লিষ্ট একটি চক্র হামলা চালায় বলে জানিয়েছে...
বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে এমন ই-মেইলে পাঠানো হয়েছে বলে...
পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপাল রাজপরিবারের এই ঐতিহ্যবাহী গয়নাটি নিয়ে আপত্তি তুলেছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর