শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রমাণ হয়েছে: ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়ার সময় ট্রাইব্যুনাল-১ জানায়, ১৮ জুলাইয়ের কথোপকথনসহ বিভিন্ন অডিও সত্যতা পেয়েছে বলে তাদের পর্যবেক্ষণ। রায়ে আন্দোলন, উসকানি ও হামলার নির্দেশনা–সংক্রান্ত মন্তব্য তুলে ধরা হয়। বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে ঘোষণা করা হচ্ছে। আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

১৮ জুলাই সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশের কথোপকথনে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার রায় ঘোষণার সময় এ কথা বলেন ট্রাইব্যুনাল-১।

এ সময় ট্রাইব্যুনাল-১ বলেন, ‘মাকসুদ কামাল, তাপসসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ছিল সঠিক, এআই জেনারেটেড নয়। ১৮ জুলাই সাবেক মেয়র তাপসের সঙ্গে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার কথোপকথনে প্রমাণিত হয়েছে।’

রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ‘শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উসকানি দিয়েছেন। জুলাই আন্দোলনে নিরীহ মানুষের ওপর বিস্তৃত পরিসরে ও পদ্ধতিগতভাবে হামলার নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন।’

এর আগে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার কিছুসময় পর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল-১– এ এই রায় পড়া শুরু হয়। 

রায় ঘোষণা আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছয় ভাগে বিভক্ত ৪৫৩ পাতার রায় ঘোষণা করা হচ্ছে। আদালত চত্বরসহ আশপাশ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

ট্রাইব্যুনালে উপস্থিত আছেন জুলাই-আগস্টের আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন। নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ আছেন ট্রাইব্যুনালে।

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪১
শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রমাণ হয়েছে: ট্রাইব্যুনাল
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা নেই।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর