মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার হোসেন

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এনসিপির সদস্যসচিব বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবলমাত্র এই মৃত্যুদণ্ড রায় কার্যকর করার মধ্যদিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।’

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, তাঁকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সোপর্দ করবে। শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্যদিয়ে বিশ্ববাসীর কাছে একটি নজীর তৈরি হবে।’ 

এনসিপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা শুধুমাত্র উসকানিমূলক বক্তব্য দেয় নাই, আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, লেথান ওয়েপন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ, সে অপরাধের অল্প কিছু অভিযোগে আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। এই গণহত্যাকারীদের শাস্তি কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে। যাতে করে আর কোনো শাসক, আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতাবিরোধী হয়ে উঠতে না পারে, তেমন একটি সময়ের জন্য অপেক্ষা করছি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্যদিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি–অতিদ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে।’  

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৬:১৫
মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার হোসেন
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।
বিরোধীদল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কথা বলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাভোগীদের হাতে চা-ঘর...
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিফিং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন এনসিপি...
ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই সেদেশে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর