আবারও ধানমন্ডি ৩২ ভাঙচুরের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে আবারও ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা। সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২-এর দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এসময় মিরপুর সড়কে দুইটি এক্সকাভেটর নিয়ে যান বিক্ষুব্ধরা।

তবে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে শতাধিক সেনাসদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান, কলাবাগান থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিক্ষুব্ধরা সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের পিছু হটাচ্ছেন। আবার বিক্ষোভকারীরাও পুলিশকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এসময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। রাস্তার মাঝে বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়েও পুড়িয়ে দেওয়া হয়েছিল।

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৮:০৭
আবারও ধানমন্ডি ৩২ ভাঙচুরের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর