নেপালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ বিক্ষোভকারী নিহত, আন্দোলনে সমর্থন তারকাদের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে এরই মধ্যে ৮ জন নিহত হয়েছে বলে দেশটির দুটি হাসপাতালের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিমালায়ান পোস্ট।

হিমালায়ান পোস্ট বলছে, সোমবার কাঠমান্ডুর নিউ বানেশ্বরে চলমান বিক্ষোভে অন্তত আটজন ‘জেন জি’ বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজন ট্রমা সেন্টারে, দুজন সিভিল হাসপাতালে এবং একজন সিনামঙ্গলের কাঠমান্ডু মেডিকেল কলেজে মারা গেছে। কিছু ভুক্তভোগীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ ছাড়া শত শত বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী আহত হয়েছে এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছেন নেপালের তারকারা। এদের মধ্যে রয়েছেন তারকা অভিনেতা মদন কৃষ্ণা ও হরি বানশা আচার্য।
 
প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন ঘোষিত হলেও বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্টের প্রাঙ্গণে হামলা চালালে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। কর্তৃপক্ষ টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 

সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস বানেস্বর, সিংহাসন, নারায়ণহিতি এবং আশপাশের স্পর্শকাতর সরকারি এলাকায় কারফিউ জারি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে এসব মাধ্যম বন্ধ করে দিয়েছে নেপালের সরকার। দেশটির সরকার বলছে, এসব আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি হিংসাত্মক মন্তব্য প্রচার করা হয়। এতে বেড়ে যাচ্ছে অপরাধ। এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। 

এরপর বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে জনতা। তারা সবাই পার্লামেন্টের আশপাশে জড়ো হতে থাকে। তারা যাতে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য সেখানে ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ বিক্ষোভকারীরা। কিন্তু তাদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। 

কাঠমান্ডু ডিস্ট্রিক্ট অফিসের মুখপাত্র মুক্তিরাম রিজাল রয়টার্সকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা কারফিউ জারি করেছি। আজ রাত ১০টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমরা। ওয়াটার ক্যানন, ব্যাটন ও রাবার বুলেট ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে আজ সোমবার সকালে হাজারো জনতা রাস্তায় নেমে পড়ে। এদের মধ্যে বেশিরভাগই তরুণ, কারও গায়ে তখনো ছিল স্কুল কিংবা কলেজের ইউনিফর্ম। আর হাতে ছিল নেপালের জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদমূলক প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা, ‘দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়’ ও ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা’। 

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫
নেপালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ বিক্ষোভকারী নিহত, আন্দোলনে সমর্থন তারকাদের
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর