নেপালের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে: জেন জি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর নেপালে উত্তেজনা এখনো বিদ্যমান। গতকাল মঙ্গলবার সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বুধবার রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী টহল দিচ্ছে। এর আগে বিক্ষুব্ধ জনতার চাপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। এবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেড (জেন জি) দাবি করল, তাদের শান্তিপূর্ণ আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নেপালে জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী ‘শান্তিপূর্ণ আন্দোলন’ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সংসদ ভবন, সরকারি কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে জেন-জির সংগঠকরা এই সহিংসতার দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, ‘সুযোগসন্ধানী’ কিছু গোষ্ঠী তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ‘হাইজ্যাক’ করেছে।

এদিকে, বুধবার কাঠমান্ডুর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। কারণ বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলেছেন। তবে তখনও কিছু কিছু ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন করেছে এবং সাধারণ মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশজুড়ে কারফিউ বহাল থাকবে।

বিক্ষোভে সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ২৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশের গুলিতে শিশুসহ ১৯ জনের মৃত্যুর পর সহিংসতা আরও বেড়ে যায়। এই সুযোগে কারাগার থেকে কয়েক শ বন্দি পালিয়ে গেছে বলেও জানা গেছে। সুপ্রিম কোর্টে ভাঙচুর হয়েছে, ফলে বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার অংশ হিসেবে জেন-জি নেতাদের শান্তি আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে, জেন-জির এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, ছাত্র নেতারা তাদের দাবিগুলো নতুন করে সাজাচ্ছেন। একইসাথে তারা বলছেন, বুধবার থেকে আর কোনো বিক্ষোভের কর্মসূচি নেই এবং তারা পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছেন।

এই অস্থিরতার মধ্যেও অনেক নেপালি আশাবাদী, এই আন্দোলন দেশটির পরিবর্তন আনতে পারে। ২৪ বছর বয়সী পারাশ প্রতাপ হামাল এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছেন। ১৪ বছর বয়সী কেসাং লামা, যিনি বিক্ষোভে না গেলেও এই পরিবর্তন দেখতে চান। তিনি বলেন, ‘অনেকদিন ধরে নেপালে দুর্নীতি চলছে। এবার পরিবর্তনের সময় এসেছে।’

রাজনৈতিক নেতাদের মধ্যে মেয়র বালেন্দ্র শাহকে যোগ্য হিসেবে মনে করেন অনেকে। পূর্বাঞ্চলীয় নেপালের বাসিন্দা রাকেশ নিরাউলা বলেন, এই বিপ্লবের পর মানুষ আশাবাদী এবং নেতারা নিজেদের শুধরে নেবেন বলে তার বিশ্বাস।

তবে কেউ কেউ সহিংসতার মাত্রা দেখে হতাশ। নিরাউলা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এমনটা হওয়া উচিত ছিল না।’ উদ্যোক্তা প্রভাত পাউডেলের কাছে সুপ্রিম কোর্টের মতো সরকারি ভবন পুড়িয়ে ফেলা ছিল এক ধরনের বড় ক্ষতি। কারণ এগুলো নিজেদের জাতীয় সম্পদ।

তবে কেপি শর্মা অলির পদত্যাগের পর নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। জেন-জির পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতের নেতৃত্ব রাজনৈতিক দলের প্রভাবমুক্ত, যোগ্য এবং দুর্নীতিমুক্ত হতে হবে। সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং রাজনৈতিক শূন্যতার এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে কী ঘটবে, তা বলা মুশকিল।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭
নেপালের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে: জেন জি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদেন বলা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর