বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটনে বড় ধাক্কা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

নেপালে বিক্ষোভ ও সহিংসতায় পর্যটন খাতে ২৫ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। কেবল হিলটন হোটেলেই ক্ষয়ক্ষতি ৮ বিলিয়ন রুপি। হোটেলে ভাঙচুর-আগুনের কারণে অনেক বুকিং বাতিল হয়ে গেছে। এতে মূল পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল দেশটির গুরুত্বপূর্ণ এই খাতটি।

নেপালে মোট পর্যটকের এক-তৃতীয়াংশই আসেন এই মৌসুমে। তবে এর মাঝেও পর্যটকদের আস্থা ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর আশা নেপালিদের।

দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে ৮ সেপ্টেম্বর বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে হিমালয়ের দেশ নেপাল। একদিন পরই তা রূপ নেয় সরকার পতনের তীব্র আন্দোলনে। প্রবল জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি।

অগ্নিসংযোগ, লুটপাট, সহিংসতা চলে বিভিন্ন জায়গায়। বাদ যায়নি পর্যটন কেন্দ্র এবং হোটেল-মোটেল। হিলটনসহ আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেলে আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিদেশি পর্যটকরা হোটেল বুকিং বাতিল ও স্থগিত করেন।

দেশটির হোটেল অ্যাসোসিয়েশনের হিসাবে, ২০টির বেশি হোটেলে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে।

কাঠমান্ডু ছাড়াও পোখরা, ভৈরহওয়া, বিরাটনগর ও ধানগাধি শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমালয়ান টাইমসের হিসাবে, পর্যটন খাতে ক্ষতি আনুমানিক ২৫ বিলিয়ন রুপি।

পর্যটন সংশ্লিষ্টদের শঙ্কা, আন্তর্জাতিক ব্র্যান্ডের স্থাপনা পোড়ানোর ছবি বিদেশি বিনিয়োগকারীদের জন্যও বড় ধাক্কার কারণ হতে পারে।

এর আগে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল দেশটির পর্যটন। ২০১৫ সালের ভূমিকম্প এবং করোনা মহামারির সেই সংকট কাটিয়ে উঠেছিল নেপাল। সেই অভিজ্ঞতায় এবারও ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসায়ীদের।

নেপালের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ৬ দশমিক ৭ শতাংশ। বর্তমানে সেখানে অবস্থান করছেন প্রায় ১৫ হাজার পর্যটক। নতুন করে লোকসান ঠেকাতে তাদের নিরাপত্তাসহ বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এখন দেশটির সামনে চ্যালেঞ্জ।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩
বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটনে বড় ধাক্কা
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা– বিটিটিএফ। তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে...
ভয়াবহ আকস্মিক বন্যার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। নেপালের ভোতে কোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর