নেপালে বাংলাদেশি পরিবারকে হেনস্তা, রাষ্ট্রদূতের গাড়িতে হামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। গত মঙ্গলবার কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে ভাঙচুরের সময় এই ঘটনা ঘটে। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তা দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতেও হামলা চালানো হয়। বিষয়টি কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার পরিবারটিকে পরবর্তীতে রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয়। দূতাবাস সূত্রে জানা গেছে, চলমান সংকটের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ২০ জনকে কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়। উদ্ধারকৃতরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী।

মঙ্গলবারের বিক্ষোভে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগ ও আরেকটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই হোটেলেই অবস্থান করছিল তিন সদস্যের বাংলাদেশি পরিবার। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং জিনিসপত্র লুট করে নেয়। আতঙ্কে তারা প্রথমে পাসপোর্ট লুকানোর চেষ্টা করলেও পরে রুমে ঢুকে বিক্ষোভকারীরা সেগুলোও লুট করে।

হোটেল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং অন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করলেও পরিবারটি ভয়ে সেখানেও থাকতে রাজি হয়নি। পরবর্তীতে তাদের দূতাবাসে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করা হয়।

এ নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ওই পোস্টে সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনের লিংক শেয়ার করা হয়েছে। 

বর্তমানে নেপালে প্রায় ৪০০ বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এ ড়া প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কাজ করছেন।

নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে হোটেল বা নিজ বাসায় নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব বাংলাদেশি নাগরিক নেপাল ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদেরকে চলমান নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ স্থগিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪
নেপালে বাংলাদেশি পরিবারকে হেনস্তা, রাষ্ট্রদূতের গাড়িতে হামলা
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয়...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর