সুশীলাকে নেপালের অন্তর্বর্তী দায়িত্বে চায় জেন জি: রয়টার্স

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী দায়িত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চাইছে বিক্ষোভকারীরা। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেডের (জেন জি) পক্ষে থাকা দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এই দাবি নিয়ে বিক্ষোভকারীরা সেনাপ্রধানের কাছে যাবে।  

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রামান কুমার শর্মা এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮–কে জানিয়েছেন, জেন জিদের আহ্বান তিনি অগ্রাহ্য করতে পারবেন না। তিনি দায়িত্ব নিতে রাজি। 

সবকিছু ঠিক থাকলে নেপালের পরবর্তী সরকারপ্রধান হতে চলেছেন সুশীলা। তবে তাঁকে পরবর্তী সরকারপ্রধান হিসেবে সেনা নেতৃত্ব মনে নেবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

মঙ্গলবার রাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে নেপালি সেনাবাহিনী। বুধবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং শৃঙ্খলা ফেরাতে এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে অনলাইনে একটি ভার্চুয়াল সভা করে জেন জি বিক্ষোভকারীরা। নেপালি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ৪ হাজারের বেশি তরুণ-তরুণী এই সভায় অংশ নিয়েছিল। বিদেশে থাকা নেপালিরাও জুম কলে যোগ দেয় এবং তাঁদের মত জানায়।

বৈঠকে স্পষ্টভাবে বলা হয়, জেন জি আন্দোলনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং অরাজনৈতিক রাখতে হবে। তাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হবে না। সুশীলা কার্কি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সাবেক বিচারক এবং একজন নাগরিক কর্মী হিসেবে তাঁকেই এই ভূমিকার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করেছে জেন জি।

আলোচনায় ছিল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং যুব নেতা সাগর ধকলের নামও। কিন্তু আন্দোলনকারীরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কার্কির মতো ব্যক্তিত্বই জনসাধারণের আস্থা অর্জন করতে পারবেন। কারণ তাঁর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১
সুশীলাকে নেপালের অন্তর্বর্তী দায়িত্বে চায় জেন জি: রয়টার্স
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর