নেপালের অন্তর্বর্তী দায়িত্ব নিচ্ছেন সুশীলাই: রয়টার্স

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই খবর জানিয়েছে। এর আগে ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান অলি।

কয়েক বছর পর দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ এক পর্যায়ে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়, যাতে ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হন। তবে অলির পদত্যাগের পর সহিংসতা কিছুটা কমে আসে।

নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, নয়জন কারাবন্দী, তিনজন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য ব্যক্তি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল–দুজনেই একজন সাংবিধানিক বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশেষজ্ঞের মতে, ‘জেন জি’ নামে পরিচিত আন্দোলনকারীরাই কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
    
‘জেন জি’ আন্দোলনকারীদের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রেসিডেন্টের বাসভবনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যার পর কার্কির নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। তিনি তাঁর সততা ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত।

অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা শুরু হওয়ার পর কাঠমান্ডুর পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে। দোকানপাট খুলতে শুরু করেছে, রাস্তায় গাড়ি চলাচল করছে এবং পুলিশ আবার লাঠির পরিবর্তে বন্দুক ব্যবহার করছে। কিছু রাস্তা এখনো বন্ধ থাকলেও, রাস্তায় টহলরত সেনাসদস্যের সংখ্যা কমে এসেছে।

বিক্ষোভকালে নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬
নেপালের অন্তর্বর্তী দায়িত্ব নিচ্ছেন সুশীলাই: রয়টার্স
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর