নেপালে ‘জেন-জিদের’ মধ্যে ভাঙন, দুই গ্রুপের মারামারি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

নেপালের কাঠমান্ডুতে সেনাবাহিনীর সদর দপ্তরের বাইরে জেনারেশন জেড (জেন জি) বিক্ষোভকারীদের দুটি গ্রুপে সংঘর্ষ হয়েছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর একটি অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার চলমান আলোচনার সময় বাইরে এই সংঘাত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বৃহস্পতিবার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের জন্য পুনরায় আলোচনা শুরু করে সেনাবাহিনী। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব কে দেবেন–তা নিয়ে নেপাল সেনাবাহিনীর সদর দপ্তরের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের কয়েকটি অংশ।

বিক্ষোভকারীদের একটি অংশ সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন করছে। অন্য একটি দল তাঁর মনোনয়ন প্রত্যাখ্যান করে এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংকে প্রস্তাব করে। তারা যুক্তি দেয়, কার্কিকে নিয়োগ করলে অচলাবস্থা আরও বাড়বে, কারণ সংবিধান অনুযায়ী সাবেক বিচারপতিরা প্রধানমন্ত্রী হতে পারেন না।

বিক্ষোভকারীদের একটি অংশ বিবৃতিতে বলছে, ‘বালেন্দ্র শাহ আগ্রহ দেখাননি, সুশীলা কার্কি অযোগ্য ও ৭০ বছরের বেশি বয়সী। তাই সর্বজনপ্রিয় দেশপ্রেমিক কুলমান ঘিসিংকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে আলোচনা চলছে। সেখানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগডেল এবং জি জেনারেশন প্রতিনিধিরা অচলাবস্থা ভাঙার চেষ্টা করেন।

সেনাবাহিনীর একজন মুখপাত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা করছি। আলোচনার মূল উদ্দেশ্য হলো, বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করা এবং একই সময়ে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা।’

সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে,সুশীলা কার্কি থেকে কুলমান ঘিসিং এবং রাজতন্ত্র সমর্থক কর্মী দুর্গা প্রসাদ পর্যন্ত বিভিন্ন নামের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে বাইরে ভিন্ন চিত্র। যে বিক্ষোভকারীরা নেপালকে পরিবর্তনের দ্বারপ্রান্তে এনেছিল, তারাই একে অপরের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০
নেপালে ‘জেন-জিদের’ মধ্যে ভাঙন, দুই গ্রুপের মারামারি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর