নেপালে কারাগারে ভাঙচুর, পালাল শত শত কয়েদী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পরও নেপালে সহিংসতা বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। এবার জানা গেল, কারাগারও বাদ যায়নি। একটি কারাগারে ভাঙচুরের পর পালিয়ে গেছেন কয়েদীরা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ধাঙ্গাধি জেলে আজ মঙ্গলবার ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় কারাগারের আসবাব ভেঙে ফেলেন তারা। এই সুযোগে সেই কারাগার থেকে পালিয়ে যান অনেক কয়েদী। 

এদিকে আজ বিকেলে নাক্কু কারাগারেও হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। ওই সময় সেই কারাগারে বন্দী বিরোধী দলীয় শীর্ষ নেতা বেরিয়ে এসে জনতার সামনে বক্তব্য রাখেন। নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হিমালয়ান টাইমস বলছে, কারাগারে হামলার পর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) চেয়ারপারসন রবি লামিচানে বেরিয়ে আসেন। এরপর তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু এরপর তিনি কারাগার থেকে বেরিয়ে চলে গেছেন কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১
নেপালে কারাগারে ভাঙচুর, পালাল শত শত কয়েদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। হিমবাহ ধসে দেড় হাজারের বেশি প্রাণহানির পর এবার বন্যা ও ভূমিধসে খাঁদের কিনারায় দেশটির পর্যটন খাত। প্রধান মহাসড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত...
ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। 
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর