নেপালের অন্তবর্তী সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

অন্তর্বর্তী সরকার ও তরুণদের সামনে নেপালে স্থিতিশীলতা ফেরানোর বড় চ্যালেঞ্জ। তাই দুর্নীতিমুক্ত ও জবাবদিহির প্রশাসন গড়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। সরকারের প্রতি সেনাবাহিনী ও আমলাদের সমর্থনকে ইতিবাচকভাবে দেখছেন তারা। এছাড়া, জাতিসংঘসহ ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সমর্থনও বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

দুই দিনের গণবিক্ষোভে পতন হয় কেপি শর্মা ওলির সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়ে নেপালের দায়িত্ব নেন সুশীলা কার্কি। এবার অস্থায়ী সরকার ও তরুণদের উচিত একটি দুর্নীতিহীন ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা। যা কাজ করবে মানুষের জন্য, বলছেন রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য।

তরুণদের বিক্ষোভকে ঐতিহাসিক ঘটনা বলছেন এই বিশ্লেষক। নেপালে স্থিতিশীলতা ফিরাতে সুশীলা কার্কি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেও মনে করছেন তিনি।

পুরঞ্জন আচার্য বলেন, ‘নেপালে সরকার পরিবর্তনের ঘটনা তরুণদের জন্য অসামান্য সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও দাঁড় করিয়েছে। তারা তেমন পরিপক্ক কিংবা পরিণত হয়নি। আর সরকার ব্যবস্থা কতটা দুর্নীতিগ্রস্ত সেটাও জানে না তারা। অস্থায়ী সরকারের সামনেও একই প্রতিবন্ধকতা। তবে স্বস্তির বিষয় হচ্ছে এই সরকারকে সেনাবাহিনী ও আমলারা সমর্থন দিয়েছে।’

রাজতন্ত্রের অবসানের পর নেপাল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে উঠে। কর্মসংস্থানের অভাবে তরুণরা বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমায়। এ অবস্থায় দেশে-বিদেশে নেপালি রাজনীতিবিদদের উন্নত জীবনযাত্রা ক্ষুব্ধ করে তোলে মানুষকে।

পুরঞ্জন আচার্য আরও বলেন, ‘রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন, বিদেশ ভ্রমণ ও দামি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সবকিছুই লক্ষ্য করেছে তরুণরা। অথচ কঠোর পরিশ্রম করেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আর এ কারণেই গণবিক্ষোভ নেমেছিল তারা।’

চ্যালেঞ্জ থাকলেও, ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও জাতিসংঘ-অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করবে বলে দাবি পুরঞ্জন আচার্যের। দেশ পুনর্গঠনে এ সমর্থন বিশেষ অর্থ বহন করে বলেও মত তার।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
নেপালের অন্তবর্তী সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর