নেপালে বিক্ষোভ: কারফিউ জারির পর বাড়ছে ভয়-উদ্বেগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

কারফিউ জারির ঘটনায় উদ্বেগে নেপালের সাধারণ মানুষ। সেনা টহল ঘিরে বেড়েছে ভীতি। সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ যথেষ্ট না হলে, বিক্ষোভ বাড়ার আশঙ্কা করছেন কাঠমাণ্ডুর ব্যবসায়ীরা। এদিকে গণমাধ্যমকর্মীরা বলছেন, এই আন্দোলনের নেতৃত্ব কাদের হাতে, তা জানা না থাকায় উদ্বেগ আরও বাড়ছে।

সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তাল নেপাল। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে সোমবারের শান্তিপূর্ণ আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, জলকামান ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে এখন পর্যন্ত ১৯ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত ৪ শতাধিক। বিক্ষোভ নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে সরকার। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণের মাঝে।

স্থানীয় ব্যবসায়ী অমিত শর্মা ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধেই মানুষ রাস্তায় নামে। কিন্তু পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছোড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধারণা করছি, বিক্ষোভ আরও বাড়বে।’

সরকারের পদত্যাগ দাবিতে সরব ছাত্র-জনতা। এমন বাস্তবতায় সোমবার রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

নেপাল টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিখশা ভট্টরায় বলছিলেন, এই বিক্ষোভের নেতৃত্বে কারা, তা এখনও জানা যাচ্ছে না। এটি উদ্বেগ আরও বাড়িয়েছে।

শিখশা ভট্টরায় বলেন, ‘কে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ফেসবুক ও টিকটক ব্যবহারকারীরা এক হয়ে দুর্নীতি ও সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, করের টাকায় দেশের উন্নয়ন না করে নেতারা বিলাসবহুল জীবনযাপন করছেন। রাস্তায় সেনা মোতায়েন হওয়ায় আতঙ্ক বেড়েছে। সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসায় অনিশ্চয়তা আরও বাড়ছে।’

কারফিউ জারির ফলে জনজীবনে নেমে আসে অনিশ্চয়তা। সেনা ও নিরাপত্তা বাহিনীর টহলে ভীত সাধারণ মানুষ।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫
নেপালে বিক্ষোভ: কারফিউ জারির পর বাড়ছে ভয়-উদ্বেগ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর