নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্বে সুশীলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন। আজ শুক্রবার সন্ধ্যার পর তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো নারী সরকারপ্রধান পেল নেপাল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পর কার্কিকে নিয়োগের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

‘জেন জি’ নামে পরিচিত প্রধানত তরুণ আন্দোলনকারীদের দুর্নীতিবিরোধী বিক্ষোভে এই সপ্তাহে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর জেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর সহিংসতা কমতে শুরু করে।
    
এবার দায়িত্ব পাচ্ছেন কার্কি। স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, তাঁর সঙ্গে আরও দুজন মন্ত্রীও শপথ নেবেন।

একমাত্র নারী হিসেবে প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করা কার্কিকে আন্দোলনকারীরা তাঁর সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বেছে নেন। তিনি ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক বছর প্রধান বিচারপতির পদে ছিলেন।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯
নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্বে সুশীলা
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর