বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

নেপালে ব্যাপক বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমানের মঙ্গলবারের ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত শুক্রবার বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয় নেপাল সরকার। এর প্রতিক্রিয়ায় সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, জলকামান ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সহিংস এ বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৪০০-এর অধিক।

ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি। এছাড়াও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে হামলা চালায়। হামলা ও ভাঙচুর চালানো হয় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে।

চলমান এ পরিস্থিতিতে নেপালে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস বলে, বর্তমানে নেপালে অবস্থান করা বা আটকে থাকা সব বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলের বাইরে অযথা না যাওয়ার এবং অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া নেপালে আসতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের ফ্লাইট গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর