নেপালে প্রেসিডেন্টের পদত্যাগের খবর, দপ্তর বলছে ‘মিথ্যা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। দুজনের পদত্যাগের পর দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিল। তবে প্রেসিডেন্টের দপ্তর থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এর আগে দেশজুড়ে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

গত শুক্রবার বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয় নেপাল সরকার। কারণ হিসেবে জানানো হয়, দেশের নতুন নিয়ম অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভুয়া আইডি তৈরি করে বিদ্বেষ ছড়ানো, মিথ্যা খবর প্রচার, প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

এর প্রতিক্রিয়ায় গতকাল সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, জলকামান ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সহিংস এ বিক্ষোভে এখন পর্যন্ত ২২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৪ শতাধিক।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১
নেপালে প্রেসিডেন্টের পদত্যাগের খবর, দপ্তর বলছে ‘মিথ্যা’
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদেন বলা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর