শেখ হাসিনাকে ফেরাতে আজই ভারতকে চিঠি লিখব: আইন উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য দেশটির সরকারকে রোববারই একটি চিঠি লিখবেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আজ আবারও চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের বুঝতে হবে—বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের সঙ্গে এটা একটা শত্রুতা, একটি অত্যন্ত নিন্দনীয় আচরণ। আমরা যতদিন আছি, বিচার পূর্ণদমে চলবে।’

প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। ন্যায়বিচারের নজির স্থাপিত হয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি হয়েছে। ব্যক্তিগতভাবে এ রায়ে আমি সন্তুষ্ট। আজ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের কথা মনে পড়ছে। হয়তো তাদের আত্মা শান্তি পাবে, পরিবারগুলোও সামান্য হলেও শান্তি পাবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যে তাজা প্রমাণ আছে, পৃথিবীর যে কোনো আদালতেই তার সর্বোচ্চ সাজা হওয়ার কথা।’

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া এ মামলার বাকি দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার রাষ্ট্রসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা।

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ১৫:৫০
শেখ হাসিনাকে ফেরাতে আজই ভারতকে চিঠি লিখব: আইন উপদেষ্টা
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর