জেন-জিরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে, কী হচ্ছে নেপালে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেয় তারা। সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই জেন-জি।

এদিকে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর নয়া বাণেশ্বরে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তারা নিহত হয়েছেন। নিহতদের সবার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে এসব মাধ্যম বন্ধ করে দিয়েছে নেপালের সরকার। দেশটির সরকার বলছে, এসব আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি হিংসাত্মক মন্তব্য প্রচার করা হয়। এতে বেড়ে যাচ্ছে অপরাধ। এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। 

এরপর বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে জনতা। তারা সবাই পার্লামেন্টের আশপাশে জড়ো হতে থাকে। তারা যাতে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য সেখানে ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ বিক্ষোভকারীরা। কিন্তু তাদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। 

এরই মধ্যে হাজারো জনতাকে রুখতে পার্লামেন্ট এলাকায় কারফিউ জারি করা হয়েছে। 

কাঠমান্ডু ডিস্ট্রিক্ট অফিসের মুখপাত্র মুক্তিরাম রিজাল রয়টার্সকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা কারফিউ জারি করেছি। আজ রাত ১০টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমরা। ওয়াটার ক্যানন, ব্যাটন ও রাবার বুলেট ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে আজ সোমবার সকালে হাজারো জনতা রাস্তায় নেমে পড়ে। এদের মধ্যে বেশিরভাগই তরুণ, কারও গায়ে তখনো ছিল স্কুল কিংবা কলেজের ইউনিফর্ম। আর হাতে ছিল নেপালের জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদমূলক প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা, ‘দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়’ ও ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা’।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬
জেন-জিরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে, কী হচ্ছে নেপালে
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর