গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থান, সংকটকালে দলের হাল ধরেন খালেদা জিয়া

গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী—খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান, সংগ্রাম ও বগুড়ার মানুষের সঙ্গে আবেগঘন সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন।

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

বগুড়ার পুত্রবধূ বেগম জিয়ার মৃত্যুর খবর শোকে ভাসিয়েছে বগুড়ার সর্বস্তরের মানুষকে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তীব্র শীতকে উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকেই সমবেত হতে থাকেন দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দিশেহারা বিএনপির হাল ধরে, তিনবার দলকে ক্ষমতায় আনেন বেগম খালেদা জিয়া। তিনবার হয়েছেন প্রধানমন্ত্রী, কখনও হারেননি নির্বাচনে। তিনিই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর দৃঢ়তা ইতিহাসের এক অনিবার্য পাঠ। স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্বে পেয়েছেন ‘আপসহীন নেত্রী’ উপাধি। দীর্ঘ লড়াই পেরিয়ে তিনি দল-মতের ঊর্ধ্বে জাতীয় ঐক্যের প্রতীক। সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত দেশনেত্রী।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ায়। শোকস্তব্ধ হয়ে পড়েছেন জেলা বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জেলা বগুড়া। সেই জেলার মানুষের কাছে খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ জিয়ার বগুড়ার পুত্রবধূ এক আবেগের নাম।

খালেদা জিয়াকে ঘিরে ছড়িয়ে পড়া এই খবরে বগুড়াজুড়ে নেমে এসেছে শোক। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০
গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থান, সংকটকালে দলের হাল ধরেন খালেদা জিয়া
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর