খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় যুবশক্তির গভীর শোক ও শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয় যুবশক্তি। মঙ্গলবার জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজের দেওয়া এক বিজ্ঞপ্তিতে শোক জানানো হয়। 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয় যুবশক্তি। মঙ্গলবার জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজের দেওয়া এক বিজ্ঞপ্তিতে শোক জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের পক্ষ থেকে জাতীয় যুবশক্তি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি করল, যা পূরণ হওয়ার নয়।’

এতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ ও প্রভাবশালী নেতৃত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় রাজনীতির বিকাশে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসী অবস্থানের জন্য তিনি এ দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।’

‘রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’

‘জাতীয় যুবশক্তি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই শোকাবহ মুহূর্তে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় যুবশক্তির গভীর শোক ও শ্রদ্ধা
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর