তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা–সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে বলে দেশের মানুষ বিশ্বাস করে। গুলশানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান শেষে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, বিএনপির গুলশান ও নয়াপল্টন কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও রাজনৈতিক নেতাকর্মীরা।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বৃহস্পতিবার সকাল থেকেই গুলশান কার্যালয়ে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাঁরা শোকবইয়ে স্বাক্ষর করে খালেদা জিয়ার জীবন ও কর্মের স্মৃতি লিপিবদ্ধ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। কখনোই তিনি কোনো দলের বা ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ বা আক্রোশ দেখাননি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে রূপান্তর করে জাতি গঠনে কাজ করবে বিএনপি। তিনি বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটি দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো সংকীর্ণতা আমাদের নেই। আমরা তাঁর শোককে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে শক্তিশালী করবে জাতীয়তাবাদী দল। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গেছেন, দেশনেত্রী খালেদা জিয়াই সেই পতাকা তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমানও জনগণকে সঙ্গে নিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাবেন।’

এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও বিএনপির অসংখ্য নেতাকর্মীকে শোকবইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে। এ সময় তাঁরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
০১ জানুয়ারি ২০২৬, ১৮:২২
তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা–সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে: মির্জা ফখরুল
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর