খালেদা জিয়ার মরদেহ রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউ'র পশ্চিম প্রান্তে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। আজ বুধবার জানাজার সময় তাঁর কফিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউ’র পশ্চিম প্রান্তে রাখা হবে। 

মঙ্গলবার রাত পৌনে ১২টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, বুধবার বাদ জোহর আনুমানিক বেলা ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় তাঁর কফিন রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউ’র পশ্চিম প্রান্তে। উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বস্তরের মানুষের জানাজায় অংশ নেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর। জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতে সাধারণ মানুষ যাতে অবস্থান করতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানিয়েছে, দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, 'আপসহীন নেত্রী' খ্যাত খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫
খালেদা জিয়ার মরদেহ রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউ'র পশ্চিম প্রান্তে
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর