নীতি ও আদর্শে অনড় ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতৃত্ব বেগম খালেদা জিয়া। কখনো নির্বাচনে পরাজিত না হওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উত্থান ও সংগ্রামের গল্প।

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের রাজনীতিতে নট আউট বেগম খালেদা জিয়া। যাঁর নির্বাচনী ইতিহাসে নেই পরাজয়ের কোনো দাগ। প্রতিটি সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দিশেহারা এক দলকে নেতৃত্ব দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছানো, খালেদা জিয়ার এই রাজনৈতিক উত্থান এক বিরল দৃষ্টান্ত।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়-বেগম খালেদা জিয়া। পাঁচটি করে আসনে পাঁচবার ও তিনটি আসনে একবার, মোট পাঁচটি নির্বাচনে ২৩টি আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হয়েছেন খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সর্বোচ্চ আসন নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা। যিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর গভীর সংকটে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। দল তখন দিশেহারা, ভবিষ্যৎ অনিশ্চিত। ঠিক সেই সময় সামনে আসেন রাজনীতিতে নবীন, কিন্তু দৃঢ়চেতা এক নারী, বেগম খালেদা জিয়া।

নেতৃত্বের হাল ধরেই নয়, সাহসী ও সংগঠিত রাজনীতির মাধ্যমে দলকে ঐক্যবব্ধ করেন তিনি। এরই ফল, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়। পাঁচ আসনে এমপি প্রার্থী হয়ে পাঁচটিতেই জয়ী খালেদা জিয়া। প্রথমবারের মত শপথ নেন প্রধানমন্ত্রীর।

১৯৯৬ সালের নির্বাচনে প্রধান বিরোধীরা অংশ না নেওয়ায় এবং তাঁদের দাবি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার প্রতিশ্রুতি দিয়ে আবারও ক্ষমতায় আসে বিএনপি। তিন মাসের জন্য প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। পাঁচটি আসনেই বিজয়ী হন তিনি।

২০০১ সালের নির্বাচনে আবারও বিএনপির নিরঙ্কুশ জয়। পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতেই জয়ী হন খালেদা জিয়া। তৃতীয়বারের মতো দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর।

দীর্ঘ রাজনৈতিক লড়াই আর কঠিন সময় পেরিয়ে, ২০০৬ সালের নির্বাচন-পূর্ব রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে, একজন কার্যকর ও প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন খালেদা জিয়া। ২০০৭ সালে এক-এগারোর পেক্ষাপটে নিশ্চিত পরাজয় জেনেও গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে অংশ নেয় বিএনপি। দল মাত্র ২৮টি আসন পেলেও তিনটি আসনে অংশ নিয়ে সবকটিতেই জয়ী হন খালেদা জিয়া।

নির্বাচনের মাঠে হার না মানা খালেদা জিয়া ক্ষমতায় যেমন দৃঢ়, বিরোধী দলে থেকেও তেমন আপসহীন। রাজনীতিতে তাঁর সাফল্য শুধু জয়লাভে নয়, সংগঠন গড়ে তোলা, গণতান্ত্রিক আন্দোলন ও নেতৃত্বের ধারাবাহিকতায়।

তিনবার প্রধানমন্ত্রী, প্রতিটি নির্বাচনে জয়ী, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক অবিসংবাদিত নাম। একটি সময়, একটি নেতৃত্ব, আর কখনো না হারার এক ইতিহাস।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৭
নীতি ও আদর্শে অনড় ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর