খালেদা জিয়ার শৈশব-কৈশোর দিনাজপুরে, তারেক রহমানের জন্মও সেখানে

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব-কৈশোর, শিক্ষাজীবন কেটেছে দিনাজপুরে। প্রথম সন্তান তারেক রহমানের জন্মও সেখানেই। শৈশব থেকেই খালেদা জিয়া মেধাবী এবং নিরহংকার, স্মৃতিচারণে এমনটিই জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব-কৈশোর, শিক্ষাজীবন কেটেছে দিনাজপুরে। প্রথম সন্তান তারেক রহমানের জন্মও সেখানেই। শৈশব থেকেই খালেদা জিয়া মেধাবী এবং নিরহংকার, স্মৃতিচারণে এমনটিই জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

ইসকান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে ১৯৪৫ সালে জন্ম নেন খালেদা খানম পুতুল। বাবার গ্রামের বাড়ি ফেনীতে হলেও শৈশব-কৈশোর কাটে দিনাজপুরে। মিশন স্কুলে হাতেখড়ির পরে পড়াশোনা করেন সরকারি বালিকা বিদ্যালয়ে।

খালেদা জিয়ার খালাতো ভাই আবু তাহের মো. বদরুদোজ্জা জানান, কৈশোর থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন খালেদা জিয়া।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, ১৯৬০ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা খানমের। তৎকালীন পাহাড়পুরস্থ অমিয় ভিলায় বসবাস করেন তারা। ১৯৬৫ সালে দিনাজপুরে নানাবাড়িতে জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান তারেক রহমানের।

আবু তাহের মো. বদরুদোজ্জা আরও জানান, সরকারপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে নেওয়ার পরও খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার দেখা যায়নি। মিশেছেন আত্মীয় ও পরিচিতজনদের সঙ্গে, পাশে দাঁড়িয়েছেন দেশ ও মানুষের প্রয়োজনে।

খালেদার বাবা ইসকান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তবে জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে লেখাপড়ার পর সেখানেই তিনি চা ব্যবসা শুরু করেন। জলপাইগুড়িতে তৈয়বা মজুমদারকে বিয়ে করার পর সেখানে জন্ম নেয় তাঁদের তিন মেয়ে। খুরশিদ জাহান হক চকলেট ও সেলিনা ইসলাম বিউটির পর ১৯৪৫ এ জন্ম হয় ছোট মেয়ে খালেদার। নাম রাখা হয় খালেদা খানম পুতুল। 

১৯৪৭ সালে ভারত ভাগের সময় পরিবারটি চলে আসে দিনাজপুরে। সেখানে জন্ম হয় খালেদার দুই ভাই সাঈদ ইসকান্দার এবং শামীম ইসকান্দারের।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬
খালেদা জিয়ার শৈশব-কৈশোর দিনাজপুরে, তারেক রহমানের জন্মও সেখানে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর