খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিদেশি প্রতিনিধিরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ এএম

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে।

পাকিস্তান হাই কমিশন থেকে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের আসার কথা জানানো হলেও সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে। এক্স প্ল্যাটফর্মে ইসহাক দারের পোস্ট থেকে জানা যায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক। 

এছাড়া এক দিনের সংক্ষিপ্ত সফরে এসে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবেন।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। পাশাপাশি ঢাকায় আসার কথা রয়েছে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও। আরও আসতে পারেন মালয়েশিয়া, কাতারসহ আরও কয়েকটি দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের প্রধানরাও তাঁদের দেশের পক্ষে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত শেষ যাত্রায় অংশ নেবেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, 'আপসহীন নেত্রী' খ্যাত খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিদেশি প্রতিনিধিরা
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর