রাজনীতিতে ‘নট আউট’ খালেদা জিয়া

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

বাংলাদেশের রাজনীতিতে 'অপরাজিত' শব্দটিকে নিজের করে নিয়েছেন 'আপসহীন নেত্রী' খ্যাত খালেদা জিয়া। মোট ৫টি জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করার অনন্য এক কৃতিত্ব অর্জন করেন তিনি। 

অর্থাৎ, নির্বাচনে কোনো আসনেই কখনও পরাজয়ের গ্লানি পেতে হয়নি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আর তাই, আজ মঙ্গলবার ভোর ৬টায় তাঁর জীবনাবসান হলেও দেশের রাজনীতিতে 'নট আউট' তকমাটা তাঁকেই মানায়। 

রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দিশেহারা এক দলকে নিজ নেতৃত্বগুণে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেন খালেদা জিয়া। নিজেও উঠে আসেন রাজনীতির ক্ষমতার শিখরে। আর এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচিত হয় নতুন এক অধ্যায়ের। 'খালেদা জিয়া' নামের এই অধ্যায়টি আরও সমুজ্জ্বল হয়েছে সময়ের পরিক্রমায়। তিন তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে তাঁর আপসহীন নেতৃত্ব দল ও দেশকে বারবার দিশা দেখিয়েছে।  

জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া

১৯৯১ সালের নির্বাচন: 

৫টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮। 

ব্যক্তিগত ফলাফল: সবকটিতেই জয়ী হন। ফেনী ১ আসনটি রেখে বাকি চারটি আসন ছেড়ে দেন।

দলের ফলাফল: বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া।

১৯৯৬ সালের নির্বাচন (ফেব্রুয়ারি):

৫টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- ফেনী ১, ফেনী ২, বগুড়া ৭, সিরাজগঞ্জ ২ ও রাজশাহী ২। 

ব্যক্তিগত ফলাফল: সবকটি আসনেই জয়লাভ করেন।

দলের ফলাফল: নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭৮টি আসনে জয়ী হয়। যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তিন মাসের সময়কালের মধ্যেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়।

১৯৯৬ সালের নির্বাচন (জুন): 

৫টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- বগুড়া ৬, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১। 

ব্যক্তিগত ফলাফল: সবকটি আসনেই জয়ী হন। ফেনী ১ আসনটি নিজের জন্য রেখে বাকি চারটি আসন ছেড়ে দেন।

দলের ফলাফল: নির্বাচনে বিএনপি ১১৬টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব লাভ করে। বিরোধীদলীয় নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হন খালেদা জিয়া।

খালেদা জিয়া। ফাইল ছবি২০০১ সালের নির্বাচন:

৫টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২। 

ব্যক্তিগত ফলাফল: আবারও সবকটি আসনেই জয়ী হন খালেদা জিয়া। এর মধ্যে তিনটি আসনে রেকর্ড সংখ্যক ভোট পান তিনি। এবারে বগুড়া ৬ আসনটি রেখে ছেড়ে দেন অন্য আসনগুলো। উল্লেখ্য, বগুড়া ৬ আসনে তিনি রেকর্ড ৭৮.৯ শতাংশ ভোট (২,২৭,৩৫৫ ভোট) পেয়েছিলেন।

দলের ফলাফল: নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে। এর মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া।

২০০৮ সালের নির্বাচন:

৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- বগুড়া ৬, বগুড়া ৭ ও ফেনী ১। 

উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে একজন সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান তৈরি হলে বাধ্য হয়ে ৩টি আসনে নির্বাচন করেন খালেদা জিয়া।

ব্যক্তিগত ফলাফল: এবারও বিশাল ব্যবধানে প্রতিটি আসনেই জয়লাভ করেন খালেদা জিয়া। ফেনী ১ আসনটিতে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়ে বাকি আসনগুলো ছেড়ে দেন তিনি। ছেড়ে দেওয়া দুটি আসন বগুড়া ৬ ও বগুড়া ৭-এ তিনি যথাক্রমে ১,৯৩,৭৯২ এবং ২,৩২,৭১৬ ভোট পান।

দলের ফলাফল: নির্বাচনে বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও, নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হন খালেদা জিয়া, যার প্রতিফলন ঘটে বগুড়া ৬, বগুড়া ৭ ও ফেনী ১ আসনের ফলাফলে।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
রাজনীতিতে ‘নট আউট’ খালেদা জিয়া
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর