খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া আজ সকাল ৬টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্বে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষায় অবিচল নেতৃত্ব প্রদান করেছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর অবদান ছিল অনন্য।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের মুখোমুখি হলেও কখনো নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে আপস করেননি। তাঁর সাহস, দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার সংগ্রাম শুধু একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়—এটি গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রত্যয়ের শক্তি এবং দেশনেত্রী হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতার এক অমলিন শিক্ষা।

শোকবার্তায় এনসিপি মহান আল্লাহ তায়ালার কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানায়।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫
খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর