খালেদা জিয়ার ৩ আসনে ভোটের কার্যক্রম নিয়ে যা জানাল ইসি

বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে। তবে নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ভোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলে মঙ্গলবার জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গতকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৬টায় তাঁর মৃত্যু হয়।  

বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে। তবে নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

এবার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল।

বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী যেমন রয়েছে, এখনও বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৩০০ আসনে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩
খালেদা জিয়ার ৩ আসনে ভোটের কার্যক্রম নিয়ে যা জানাল ইসি
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর