খালেদা জিয়ার জানাজায় মোট কত মানুষ অংশ নিয়েছেন?

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। জানাজাস্থল, সংযোগ সড়ক ও আশপাশের এলাকার আয়তন এবং জনঘনত্বের ওপর ভিত্তি করে এমন দাবি করছেন জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। তবে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে তিনি স্যাটেলাইট ডেটা পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। ধারণা করা হচ্ছে, বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার।

দেশের ইতিহাসে এমন জনসমুদ্রের জানাজা আগে কখনো দেখা যায়নি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ জানাজার জন্য নির্ধারিত স্থান হলেও মানুষের ঢল ধানমন্ডি ছাড়িয়ে শ্যামলী পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিকে খামারবাড়ি থেকে ফার্মগেট-কারওয়ান বাজার পেরিয়ে শাহবাগ পর্যন্ত ছিল শুধু জনস্রোত।

ইতিহাসের অবিস্মরণীয় এই জানাজায় মোট কত মানুষ অংশ নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায় চারটি বৈজ্ঞানিক উপায়ে; যা কিছুটা সময়সাপেক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘পদ্ধতিগতভাবে দেখলে প্রথমেই বলব টেলিকমিউনিকেশন উপাত্তের কথা—ওইদিন কী পরিমাণ মানুষ ঢাকায় অবস্থান করছিলেন বা গুগল ম্যাপ ব্যবহার করে সেই তথ্য পাওয়া সম্ভব। এ ছাড়া আমরা স্যাটেলাইট ইমেজ ও ড্রোনের মাধ্যমে জনঘনত্ব প্রাক্কলন করতে পারি।’

ডিজিটাল তথ্য বলছে, সংসদের দক্ষিণ প্লাজা এলাকার প্রায় ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার খোলা জায়গায় জানাজার নামাজ আদায় হয়। প্রতি বর্গমিটারে ৮ জন করে দাঁড়ালে এখানে মানুষের সংখ্যা হয় প্রায় ৭ লাখ।

মূল জানাজাস্থল ও অন্যান্য খোলা জায়গার বাইরে অন্তত ১৩.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাতেও জানাজার নামাজ আদায় করা হয়। এসব স্থানে জনঘনত্ব অনেক বেশি থাকায় (প্রতি বর্গমিটারে ৮-১০ জন) শুধু রাস্তাতেই ছিলেন প্রায় ২৫ লাখ মানুষ। এর বাইরেও মিরপুর রোডের অলিগলি ও বাসার ছাদেও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। সব মিলিয়ে জনসংখ্যাবিদদের ধারণা, অন্তত ৫০ লাখ মানুষ এই জানাজায় শামিল ছিলেন।

ড. মোহাম্মদ মঈনুল ইসলাম আরও বলেন, ‘যদি ১৩.৪ কিলোমিটার এলাকা বিবেচনায় নেন এবং প্রতি বর্গমিটারে ৮ থেকে ১০ জন মানুষ ধরা হয়, তবে সংখ্যাটি ৪০ থেকে ৫০ লাখের কাছাকাছি পৌঁছে যায়। আপাতদৃষ্টিতে এটিই প্রতীয়মান হচ্ছে।’

উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়েছিল ১৯৮৯ সালে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির, যেখানে প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আর নারীদের মধ্যে খালেদা জিয়ার আগে সবচেয়ে বড় জানাজা ছিল ১৯৭৫ সালে মিশরের সংগীতশিল্পী উম্মে কুলসুমের, যাতে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ মানুষ।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
০১ জানুয়ারি ২০২৬, ২১:৫৫
খালেদা জিয়ার জানাজায় মোট কত মানুষ অংশ নিয়েছেন?
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর