মির্জা ফখরুলের জন্য বিষণ্ন বোধ করছি: প্রেস সচিব 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ত্যাগ এবং বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করে গভীর বিষণ্নতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অনুভূতির কথা জানান।

শফিকুল আলম লিখেছেন, ‘গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমি গভীর বিষণ্ন বোধ করছি। বহু বছর ধরে তিনি আমার অন্যতম রাজনৈতিক আদর্শ। একজন সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে তাঁর কষ্ট দেখেছি—দলীয় কর্মীদের তিনি যেভাবে নিজের সন্তান বা ঘনিষ্ঠ আত্মীয়ের মতো আগলে রেখেছেন, তা অতুলনীয়। শহীদ বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর থেকে আমার মনে হয়েছে, তিনি যেন ভীষণভাবে একা হয়ে পড়েছেন।’

প্রেস সচিব তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, ‘এই দুই নেতা মিলে আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সম্মানিত এক অংশীদারত্ব গড়ে তুলেছিলেন। দুজনই ছিলেন সহমর্মিতা ও নীরব সহনশীলতার প্রতীক। তাঁরা খুব কমই মেজাজ হারাতেন বা অহংকার দেখাতেন। কঠিন সময়ে তাঁরা অত্যন্ত সংযম ও যত্নের সঙ্গে তাঁদের মানুষদের পথ দেখিয়েছেন।’

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হয়েছে। তিনি আর সেই আগের মতো সারা দেশ চষে বেড়ানো মহাসচিব নন। বেগম খালেদা জিয়া যখন তাঁকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেন, তখন তিনি ছিলেন বিএনপির একজন মধ্যম সারির নেতা, যিনি মূলত তাঁর মধ্য-বাম রাজনৈতিক চিন্তার জন্য পরিচিত ছিলেন। কিন্তু সংকটের মুহূর্তে তিনিই নিজেকে সবচেয়ে দক্ষ ও নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে প্রমাণ করেছেন। বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দলকে স্থির, সংহত ও লক্ষ্যভ্রষ্ট হতে দেননি।’

পোস্টের শেষে শফিকুল আলম একটি যুগের অবসানের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘কিন্তু জুলাই মাস এসে পড়েছিল অনেক দেরিতে। খালেদা জিয়া তখন গুরুতর অসুস্থ, আর মির্জা ফখরুল নিজেও ইতোমধ্যে অনেকটা শক্তি হারিয়ে ফেলেছিলেন। এটাই ছিল একটি যুগের নীরব সমাপ্তি।’

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ২০:২৭
মির্জা ফখরুলের জন্য বিষণ্ন বোধ করছি: প্রেস সচিব 
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর