খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুরো এলাকায় গড়ে তোলা হয়েছে এক কঠোর নিরাপত্তা বলয়। শেরেবাংলা নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই খালেদা জিয়ার দাফনের জন্য কবর প্রস্তুত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে পুরো এলাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে জানাজার স্থানকে তিনটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। ‘রেড জোনে’ থাকবেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিআইপি), ‘গ্রিন জোনে’ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ‘হোয়াইট জোনে’ জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে নিরাপত্তার দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তত ১০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। মাঠে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করবেন। সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস সচিব আরও জানান, আজ বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ জানাজার স্থানে আনা হবে এবং দুপুর ২টায় বাদ জোহর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করা হবে।

নিরাপত্তার অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দাফন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় কার্যকর থাকবে।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩০
খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর