স্বামীর পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

স্বামীর পাশেই সমাহিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

স্বামীর পাশেই সমাহিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বুধবার বেলা ৩টার কিছুক্ষণ পর তাঁর জানাজা সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় পুরো এলাকা হয়ে ওঠে জনসমুদ্র।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ দলের নেতা–কর্মী, তিন বাহিনীর প্রধান, সরকারের প্রতিনিধি, বিদেশি প্রতিনিধিসহ লাখ লাখ মানুষ। মানুষের চোখে–মুখে স্পষ্ট ওঠে শোকের ছায়া। জানাজা নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি গুলশানে ছেলে তারেক রহমানের বাসা হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। এ গাড়িবহরে মায়ের মরদেহ নিয়ে জানাজাস্থলে যান ছেলে তারেক রহমান।

বুধবার সকাল পৌনে ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি কড়া নিরাপত্তায় গুলশানে নেওয়া হয়। বেলা ১১টার পর ছেলে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরেদহবাহী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর পৌঁছায় গাড়ি। 

খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় তাঁর মরদেহ নেওয়ার কথা ছিল এই গাড়ি সকালে। তবে শেষ পর্যন্ত গুলশানে তাঁর ছেলের বাসায় নেওয়া হয় মরদেহ। তারেক রহমানের বাসার পাশেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা।

গুলশানে যেখানে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়, সেই বাড়িতে ছিলেন তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মায়ের কফিনের পাশে তারেক রহমানকে পবিত্র কোরআন তেলওয়াত করতে দেখা যায়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্থাপিত মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন রাখা হয় জানাজার আগে। সেখানেই ১৯৮১ সালের ২ জুন তাঁর স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল। 

এদিকে বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তাঁর জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

টাইমলাইন: খালেদা জিয়ার প্রয়াণ
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:০০
স্বামীর পাশে সমাহিত হলেন খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর