নেপালে দেখামাত্রই গুলির নির্দেশ-সেনাবাহিনী মোতায়েন, নিহত বেড়ে ১৬

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ রুখতে কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। এ ছাড়া দেশটির পার্লামেন্ট আগুন দেওয়ার পর কিছু এলাকায় বিক্ষোভকারীদের দেখলেই গুলির নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডে বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেয় তারা।

সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। সেখানে ঢুকে আগুন দেওয়া হয় ভবনে, ভাঙচুর করা হয় কিছু আসবাব।

এদিকে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনারেল জেড (জেন জি) বিক্ষোভকারীদের নেতৃত্বে সোমবারের ব্যাপক বিক্ষোভে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। তবে বেসরকারিভাবে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। 

পার্লামেন্টের কাছে ক্রমবর্ধমান অস্থিরতা রুখতে বেসামরিক প্রশাসনের অনুরোধে নেপাল সেনাবাহিনীর ২ থেকে ৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি বর্তমানে শুধু কাঠমান্ডু এলাকায় সীমাবদ্ধ রয়েছে। 

বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন কানতিপুর টেলিভিশনের সাংবাদিক শ্রেষ্ঠা। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শুরু করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

টাইমলাইন: নেপালে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪
নেপালে দেখামাত্রই গুলির নির্দেশ-সেনাবাহিনী মোতায়েন, নিহত বেড়ে ১৬
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভয়াবহ ভূমিধস নেপালের সামনে তৈরি করেছে বহুমাত্রিক সংকট। প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের পাশাপাশি বড় আঘাত এসেছে দেশটির অর্থনীতি, বিদ্যুৎ অবকাঠামো ও পুনর্গঠন সক্ষমতায়। প্রাথমিক হিসাবে সরকারের...
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর