এমপি আজীম হত্যা: মুল সন্দেহভাজন শাহীন আমেরিকা ‘পালিয়েছে’

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:২১ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার মুল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তাঁর নেতৃত্বে ডিবির তদন্ত দল কলকাতায় গিয়ে কাজে নেমেছে। এদিকে, এমপি আজীমের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারে কলকাতা পুলিশের ৪র্থ দিনের অভিযান শেষ হয়েছে। 

এমপি আজীম হত্যার তদন্তের জন্য রোববার সকালে কলকাতায় পৌঁছায় ডিবির তদন্ত দল। তিন সদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রধান হারুন অর রশীদ। 

কলকাতা বিমানবন্দরে হারুন সাংবাদিকদের জানান, এমপি আজীম হত্যার ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য যাচাই করতে গেছেন তারা। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের স্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

হারুন অর রশীদ বলেন, ‘সিসিটিভি ফুটেজগুলো, সে কোন কোন স্থানে গিয়েছে এগুলো আমরা একটু যাচাই বাছাই করব। এদেশের পুলিশের সহযোগীতায় আমরা মনে করি, হত্যাকারীদের প্রকৃত মোটিভটা কি, সেটা আমরা খুঁজে বের করব।’ 

আখতারুজ্জামান শাহীনই এমপি আজীম হত্যার মাস্টারমাইন্ড বলে মনে করছেন কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। আমেরিকায় পলাতক শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে বলে হারুন। 

হারুন অর রশীদ বলেন, ‘বাংলাদেশ থেকে আবার দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু, সেখান থেকে দুবাই হয়ে হয়ত উনি ইউএসএ চলে গিয়েছেন। আমরা বাংলাদেশে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে ইন্টারপোলের সহযোগীতা আমরা চাই। আমরা কলকাতা পুলিশের সাথেও এ বিষয়ে কথা বলব।’ 

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন জানান, ভারতে সিআইডির হাতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি দু'দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৬ মে ২০২৪, ২০:১৪
এমপি আজীম হত্যা: মুল সন্দেহভাজন শাহীন আমেরিকা ‘পালিয়েছে’
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর