এমপি আজীম হত্যা: হতে পারে ইউনিক ট্রায়াল

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:৪৪ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর লাশ গুম করতে ব্যাপক পরিকল্পনা নেয় খুনিরা। মরদেহ যাতে খুঁজে না পাওয়া যায়, সেজন্য পেশাদার কসাইকে দিয়ে টুকরো টুকরো করে ফেলে। পরে কলকাতার বিভিন্ন জলাশয়ে ফেলে দেয়। 

এসব তথ্যই জানিয়েছে কলকাতার পুলিশ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, খুনিদের টার্গেটই ছিল হত্যার আলামত মুছে ফেলা। এ পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া কঠিন হবে বলে মনে করছেন আইনজীবীরা। 

গত ১৩ মে কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে যান সংসদ সদস্য আনোয়ারুল আজীম। পুলিশ জানায়, প্রায় ২৬ ঘণ্টা ধরে চালানো হয় কিলিং মিশন। হত্যার পর আলাদা করে ফেলা হয় হাড়-মাংস। পরে তা ফেলা হয়েছে মাছের ঘেরসহ নানা জায়গায়। হত্যায় অভিযুক্ত জিহাদকে নিয়ে এর খোঁজে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে নিয়ে চলছে পুলিশের অভিযান।  

এমপি আজীমের মরদেহ গায়েব করতে বেশ জোর দিয়েছে হত্যাকারীরা। আর এই পরিকল্পনা বাস্তবায়নেই মুম্বাই থেকে দুই মাস আগে কলকাতায় আনা হয় জিহাদকে। বাসা ভাড়া করা থেকে শুরু করে সংগ্রহ করা হয় স্যুটকেস, ধারালো অস্ত্র, ব্লিচিং পাউডারসহ নানা সামগ্রী। পুলিশের অনুসন্ধানে এসব বেরিয়ে এসেছে। 

এ নিয়ে অপরাধ বিশ্লেষক খন্দকার ফারজানা রহমান বলেন, ‘এই যে এক ধরনের নিষ্ঠুরতা, নিষ্ঠুরতম মোটিভ। মানুষের বিভিন্ন মোটিভ থাকে অনেক সময়। অনেক মোটিভ থেকেই অপরাধ করে। মানুষ পরিকল্পনা করে অপরাধ করে। কিন্তু এই যে পরিকল্পনা করা হলো, এটা নিষ্ঠুর। এটা বর্বর কাজ। ডেডবডি কিন্তু গায়েব করে দেওয়া এতটা সহজ না। সেটাকে পরিকল্পনা করে গায়েব করে দেওয়া এখানে বেশ উদ্বেগজনক।’ 

আইনজীবীরা বলছেন, মরদেহ না পাওয়া গেলে কৌশলগত সুবিধা পেয়ে যাবেন হত্যাকারীরা। এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

এ নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আহমদ রাজা বলেন, ‘বাংলাদেশের কোর্টের কাছে যে প্রমাণাদি রয়েছে, তা কোন আইনের বলে ভারতীয় কোর্টের কাছে জমা দেওয়া যাবে? ভারতে হয়েছে মার্ডার, আর এর পেছনে এতসব পরিকল্পনা কিন্তু হয়েছে বাংলাদেশে। একটা ইউনিক ক্রিমিনাল ট্রায়াল আমরা এখন সামনে আশা করতে চাচ্ছি।’ 
 

পুলিশ আরও বলছে, হত্যার পর খন্ডিত মরদেহ রাখা হয় ফ্রিজে। পরে কয়েক ধাপে তা নানা জায়গায় ফেলা হয়। নজর এড়াতে মেশানো হয় মসলাও।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। ১৩ তারিখ নিউটাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। দুদিন নিখোঁজ থাকার পর তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। রিমান্ডেও নেওয়া হয়েছে। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম। জিহাদ রয়েছেন রিমান্ডে।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৫ মে ২০২৪, ১৯:৪৪
এমপি আজীম হত্যা: হতে পারে ইউনিক ট্রায়াল
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর