এমপি আজীমকে টুকরো করে তাঁরই জামা পরে বের হন কসাই জিহাদ

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:২৫ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করা হয়। এরপর আনোয়ারুলের পরা টিশার্ট পরেই বের হয়ে যান কসাই জিহাদ। কলকাতার সিআইডি ও ঢাকার মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

এতে বলা হয়, এমপি আনোয়ারুলকে খুন করার পরে তাঁর চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা চার লাখ ৩০ হাজার রুপি লাখ হত্যার সঙ্গে জড়িতরা নিয়ে নেয়। এমনকি তাঁর টিশার্ট পরেই কসাই জিহাদ বেরিয়ে যান। 

মোহাম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সে নেপালে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন আমেরিকায় চলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে মুম্বই থেকে পেশায় কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। তার বয়স ২৪ বছর। সে পুলিশকে জানিয়েছে, ১৩ মে সারারাত ধরে দেহ কাটতে হয়েছিল। কাজ করার সময় তাদের মদ খেতে হয়েছিল। পরের দিন জিহাদ এমপির জামা পরেই বেরিয়ে যায়। কারণ তার জামায় রক্তের দাগ লেগে ছিল। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন দুপুর তিনটা নাগাদ ওই সাংসদ ফ্ল্যাটে এসেছিলেন। ফয়সাল ও শিমূল ভুঁইয়া ছিল তাঁর সঙ্গে। সেলেস্তা রহমান নামের ওই নারী ছিলেন ফ্ল্যাটের ওপর তলায়।  তাঁর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। 

কলকাতার সিআইডি বলছে, সেলেস্তার বয়স ২২ বছর। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া ইউনিয়নের পাইসানা গ্রামে। তাঁর বাবা কাপড় ব্য়বসায়ী। শাহিনের বান্ধবী তিনি। বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় থাকতেন তিনি। কয়েক বছর আগে একটি পার্টিতে শাহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়।     

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৮ মে ২০২৪, ১৯:২০
এমপি আজীমকে টুকরো করে তাঁরই জামা পরে বের হন কসাই জিহাদ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর