‘আজীমের মরদেহের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব’

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমে মরদেহের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছে কলকাতা সিআইডির কর্মকর্তারা। ঘটনার ২২ দিন পেরিয়ে যাওয়ায় খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগটির খোঁজ পাওয়া নিয়েও সন্দিহান তারা।    

তবে, এই সংসদ সদস্যের মরদেহ উদ্ধারে পশ্চিমবঙ্গে সিআইডি কর্মকর্তারা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এ ছাড়া এনিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে, আজীম হত্যায় অভিযুক্ত মো. সিয়াম হোসেন কলকাতা সিআইডির হেফাজতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিন একথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘নেপালে গ্রেপ্তার আসামি সিয়াম কলকাতার সিআইডির হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দুদেশের তদন্তের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে মামলার বিচার সম্পন্ন হবে।’ 

আজীম হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সিয়াম নেপাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, এ তথ্য আগেই জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। গত ৪ জুন নেপাল থেকে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিয়াম নেপালে গ্রেপ্তার আছেন। তাঁকে ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য নিতে চায়। তাঁকে কোন দেশের হাতে দেওয়া হবে তা নেপাল পুলিশের ওপরে নির্ভর করছে।’

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজীম। ২২ মে কলকাতা পুলিশ জানায়, আজীম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় একই দিন আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 

আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আজীমের মরদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে দুই দেশের পুলিশ। এরমধ্যে ডিবির হেফাজতে আছে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও তানভীর ভূঁইয়া। আর কলকাতা পুলিশের হেফাজতে আছেন জিহাদ হাওলাদার। এখন এ তালিকায় যুক্ত হলেন সিয়াম।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
০৭ জুন ২০২৪, ১৭:১৩
‘আজীমের মরদেহের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব’
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর