তদন্তে নেপাল যাচ্ছে ভারতের সিআইডি 

আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৪০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের তদন্ত করতে নেপাল যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সিআইডি। চলতি সপ্তাহেই সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল সেখানে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিনের সংবাদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আনারের ঘনিষ্ঠ আখতারুজ্জামান শাহীন। তিনি আমেরিকার নাগরিক। নিউটাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাটটি গত ২০১৮ সালে ভাড়া নেন আখতারুজ্জামান। সেখানেই সম্ভবত খুন করা হয় সাংসদকে। তদন্তকারীরা মনে করছেন, খুনের পরই দেশ ছাড়েন আখতারুজ্জামান। তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি। সম্ভবত প্রথমে কলকাতা থেকে তিনি নেপালে যান। সেখান থেকে পালিয়ে আখতারুজ্জামান দুবাই কিংবা আমেরিকাতেও গা ঢাকা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। এছাড়া আরেক অভিযুক্ত সিয়ামও সম্ভবত নেপালে চলে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে।  

এদিকে এমপি আজীম হত্যাকাণ্ডের তদন্ত শেষ আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কলকাতা থেকে ঢাকায় ফিরবেন ডিএমপির  অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। গত রোববার তাঁর নেতৃত্বে কলকাতা যায় তিন সদস্যের একটি টিম। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে।

গত মঙ্গলবার বিকেলে কলকাতার সঞ্জীব আবাসনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করে পশ্চিমবঙ্গ সিআইডি। উদ্ধার হওয়া মাংসগুলোর ফরেনসিক পরীক্ষার পর ডিএনএ টেস্ট করা হবে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, এই পরীক্ষাগুলোর পর মাংসের টুকরোগুলো এমপি আনারের কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

হারুন অর রশীদ বলেন, ডিএনএ টেস্টের জন্য এমপি আনারের কন্যা বা ভাইদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হতে পারে। ইতোমধ্যে এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে। কয়েকদিনের মধ্যে ডরিন কলকাতায় আসতে পারে বলেও জানান তিনি। 

টাইমলাইন: এমপি আজীম হত্যা
৩০ মে ২০২৪, ০৯:২০
তদন্তে নেপাল যাচ্ছে ভারতের সিআইডি 
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর