এমপি আজীম হত্যা: ভারত নাকি বাংলাদেশ, বিচার হবে কোথায়

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:১৮ পিএম

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে নিখোঁজ ও হত্যার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও খুনের বিচার নিয়ে বড় প্রশ্ন। বিচার কি বাংলাদেশে হবে না ভারতে। অনেকেই বলছেন, ইন্ডিয়ান পেনাল কোড ৩০২ ধারা অনুযায়ী ভারতেই এই বিচার হবে। তবে সুপ্রিমকোর্টের ক্রিমিনাল আইন বিশেষজ্ঞদের অনেকেরই মত, নিহত ব্যক্তির নিজ দেশেই বিচার করা সম্ভব। এক্ষেত্রে হত্যার ষড়যন্ত্র দেশে শুরু হওয়াই বড় যুক্তি।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ার স্থানেই হত্যা মামলা হবে উল্লেখ করে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের বারসাত আদালতেই বিচার হবে। কেননা খুনের সকল আলামতও কোলকাতায়। তবে ঢাকায় অপহরণ মামলার বিচার চলবে। দুই মামলাতেই চুক্তি মেনে বন্দি বিনিময়ে বাধা নেই।

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, হত্যাকাণ্ড যেখানে হয়েছে, সেখানেই বিচার হতে হবে। তাহলে সত্য উন্মোচিত হবে। এক জায়গায় হত্যা হয়েছে, অন্য জায়গায় বিচার হলে সঠিক বিচার পাওয়া যাবে না।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, অপহরণের মামলা দেশে চলবে। যেহেতু হত্যাকাণ্ড ওই দেশে হয়েছে সেহেতু হত্যার সব আলামত, ঘটনাস্থলে ওই দেশেই।

তবে এর সঙ্গে দ্বিমত ফৌজদারি আইনজ্ঞদের অনেকেই। বিভিন্ন মামলার উদাহরণ টেনে তারা বলেন, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা বাংলাদেশ থেকেই শুরু। খুন হওয়া ব্যক্তি ও গ্রেপ্তার আসামিদের বেশিরভাগ বাংলাদেশি হওয়ায় এর বিচারও দেশেই হবে।

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম এ সবুর বলেন, ‘বাংলাদেশে ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই দেশে ফলাফল হয়েছে। যেহেতু শুরুটা এই দেশে হয়েছে সেহেতু এখানেই বিচার সম্ভব।’

সুপ্রিমকোর্টের ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান বলেন, ‘যদি খুন হয়ে যায় তাহলে আর অপহরণের ৩৬৪ থাকে না। ৩০২ ধারাতেই বিচার হবে।’

এমপি আজীম হত্যায় ঢাকার শেরে বাংলা থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা এবং কলকাতার নিউটাউন থানায় হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
০৫ জুন ২০২৪, ১১:৪৯
এমপি আজীম হত্যা: ভারত নাকি বাংলাদেশ, বিচার হবে কোথায়
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর