এমপি আজীম হত্যাকাণ্ড: সম্পদ বিক্রি করে দেশ ছাড়েন শাহীন 

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন তাঁর গ্রামে শত কোটি টাকা বিনিয়োগের বাগানবাড়ি আর গরু-ছাগল-হাঁসের বিশাল খামার গুটিয়ে নিতে শুরু করেন। ৩০ এপ্রিল কলকাতা যাওয়ার আগে প্রায় দুই কোটি টাকায় খামারের সব গরু বিক্রি করেন। আর খুন ও গুমের বিষয়টি নিশ্চিত হয়ে ১৬ মে সবছাগলও বিক্রি করে টাকা পাঠাতে বলেন খামার ব্যবস্থাপককে। এর চার দিন পরই তিনি দেশে ছাড়েন। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে সহায়-সম্পত্তি লুটপাট হতে পারে এমন আশঙ্কায় শাহিন আগেভাগেই এসব উদ্যাগ নেন বলে মত স্থানীয়দের।

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘুরে ফিরে নাম আসতে থাকে তাঁরই বন্ধু কোটচাঁদপুর পৌরসভা মেয়রের ছোট ভাই আক্তরুজ্জামান শাহিনের। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, হত্যাকাণ্ডটি হয়েছে ১৩ ই মে। তার আগে ৩০ এপ্রিল ভারতের কলকাতার গিয়ে ভিআইপি রোডের একটি চার তারাকা মানের হোটেলে নয় দিন থেকে হত্যা ও লাশগুমের সব পরিকল্পনা করেন শাহিন।

হত্যাকাণ্ডের সময় তিনি কলকাতায় ছিলেন না এটা প্রমাণ করতে দেশে ফিরে আসেন ১০ মে। এমপি খুন আর গুম নিরাপদে হয়েছে জেনে ১৬ মে খামারবাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা ঘনিষ্ঠজন আজিজুল হক মানিককে ফোন করে ১৭০টি দেশি-বিদেশি ছাগলের সবগুলো বিক্রি করে টাকা পাঠাতে বলেন। ভাড়া করা হত্যাকারীদের নগদ টাকা পরিশোধের জন্য শাহীন এটা করতে পারে বলেও মনে করছেন অনেকে।   

এলাকাঘুরে দেখা গেছে, শাহিন তাঁর গ্রাম কোটচাঁদপুরের এলেঙ্গায় ২৫ একর জমির বিশাল জায়গা নিয়ে গড়ে তোলেন আলিশান বাগানবাড়ি-দেশি বিদেশি গরু ছাগল, রাজহাসের খামার। ছিল আট থেকে ১০ জন নিরাপত্তারক্ষী। সেই বাগান বাড়িতে দামি গাড়িতে লোকজনের নিয়মিত আসা যাওয়া ছিল। আসতেন স্থানীয় এমপি আনোয়ারুলও।  এখন বাগানবাড়িতে কেউ নেই। পাহারায় থাকা ৮টি বিদেশি কুকুরও সরিয়ে নেওয়া হয় গত মাসে। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়ি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয় এক বাসিন্দা বলেন, এই বাগানবাড়িতে ভোর তিনটা পর্যন্ত গান বাজনা হতো এখানে। অনেক দামি দামি গাড়ি আসত এখানে।

এই ঘটনার পর ভয় আর আতংকে কোটচাঁদদপুর ও কালিগঞ্জ থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৫ মে ২০২৪, ০৯:০৩
এমপি আজীম হত্যাকাণ্ড: সম্পদ বিক্রি করে দেশ ছাড়েন শাহীন 
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর