এমপি আজীমকে ক্লোরোফর্ম দিয়ে হত্যা করা হয়: ডিবি প্রধান

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:৩৫ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ক্লোরোফর্ম প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসব কথা জানান তিনি।

ডিবি প্রধান হারুন বলেন, আনোয়ারুল আজীমকে হত্যা করতে আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা। সবশেষ তৃতীয় বার খুনীরা সফল হয়েছেন। 

নির্বাচনের আগে একবার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান ডিবি প্রধান হারুন। তিনি বলেন, প্রথমে বাংলাদেশে হত্যা করার চিন্তা থাকলেও পরে আক্তারুজ্জামান শাহিন ভারতে হত্যার পরিকল্পনা করেন। 

এ ছাড়া এই মামলা তদন্তে শিগগিরই হারুন অর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে বলেও জানান ডিবি প্রধান। তবে, ঠিক কি কারণে এমপি আজীমকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা।

এদিকে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের দেহের খণ্ডিতাংশ উদ্ধারে আজ শনিবার তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে কলকাতা সিআইডি। তাদের সঙ্গে আছে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়। এদিকে এমপি আনারের ঘটনা তদন্তে একটি দল ভারতে তদন্তে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান।

কলকাতা সিআইডি জানায়, ১২ দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদারের তথ্য অনুসারে সেখানকার স্থানীয়ভাবে পরিচিত বাগজোলা খালে লাশের খণ্ডিতাংশ ফেলা হয়েছে। উদ্ধার অভিযানে পুলিশ নৌকা, ডুবুরি, জালসহ বিভিন্ন উদ্ধার সহায়ক সরঞ্জাম সঙ্গে নিয়েছে। এর আগে শুক্রবার ১২ দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই জিহাদকে নিয়ে অভিযান চালায় সিআইডি। তবে এতে মেলেনি এমপি আজীমের দেহাবশেষ।

এদিকে শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। কিছুদিন পর আমিসহ ডিবির কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাবো।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। ১৩ তারিখ নিউটাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। দুদিন নিখোঁজ থাকার পর তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৫ মে ২০২৪, ১৬:১৩
এমপি আজীমকে ক্লোরোফর্ম দিয়ে হত্যা করা হয়: ডিবি প্রধান
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর