যশোর থেকে আমানুল্লাহর সহযোগী সাইফুল গ্রেপ্তার

আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:১৯ এএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার অভিযোগে গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহর সহযোগী (সেকেন্ড ইন কমান্ড) সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। সাইফুল অভয়নগর পায়রা ইউনিয়ন দত্তগাতী গ্রামের বাসিন্দা।

যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

মফিজুল ইসলাম জানান, এসময় সাইফুলের কাছ থেকে ৯৬০ গ্রাম বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

পুলিশ জানায়, সাইফুল দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন। সম্প্রতি আনোয়ারুল আজীম হত্যার পর তিনি সাতক্ষীরা বর্ডার পাড় হয়ে যশোরে একটি মাছের হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন। দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাইফুল। 

এদিকে, গতকাল মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ৫৬ নম্বর ভবনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস ও চুলের কিছু অংশ উদ্ধার করেছে ভারতের সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ। যেগুলো আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করছে পুলিশ। যা নিশ্চিত হওয়া যাবে ডিএনএ পরীক্ষার পরই।

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের মতো বস্তুর ওজন প্রায় ৪ কেজি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুইপার সিদ্ধেশ্বর মণ্ডল জানান, একটি কাঁচের জারের মধ্যে ওইসব বস্তু রাখা ছিল।  কলকাতায় আটক জিহাদ হাওলাদার সেগুলো ওয়াশরুমের কমোডে ফেলে দেয় বলে আগেই দাবি করেছিল ভারতের সিআইডি।

আনোয়ারুল আজীম আনার গত ১২ মে ভারতে যান চিকিৎসার কথা বলে। ১৩ মে থেকেই তিনি নিখোঁজ। এরপর ২২ মে খবর আসে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। যৌথ অভিযানে নামে দুই দেশের পুলিশ।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৯ মে ২০২৪, ০৯:০৮
যশোর থেকে আমানুল্লাহর সহযোগী সাইফুল গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর